● ●


আর্জেন্টিনার সঙ্গে নতুন চুক্তি করছেন স্কালোনি, থাকবেন কত দিন
প্রকাশ: ২২ অক্টোবর, ২০২৬, ২:১২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনার সঙ্গে নতুন চুক্তি করছেন স্কালোনি, থাকবেন কত দিন

২+২= ৪।

২০২৮ কোপা আমেরিকা পর্যন্ত চুক্তির প্রথম দুই বছর। ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত পরের দুই বছর। লিওনেল স্কালোনির সঙ্গে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) নতুন চুক্তিকে এভাবেই দুটি ভাগ করা হয়েছে।

কোনো কিছু এখনো আনুষ্ঠানিক হয়নি। তবে একটি সই ছাড়া চুক্তি চূড়ান্ত হতে প্রায় আর কিছুই বাকি নেই। আর্জেন্টিনার সংবাদমাধ্যমগুলো এমন খবরই জানিয়েছে। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, দুই পক্ষের আলোচনা ভালোভাবে এগিয়ে চলেছে এবং নভেম্বরে ফিফা আন্তর্জাতিক বিরতিতে চুক্তিটি চূড়ান্ত হতে পারে।

.

আর্জেন্টিনার আরেক সংবাদমাধ্যম ‘লা নাসিওন’কে এএফএ সভাপতি ক্লদিও তাপিয়ার ঘনিষ্ঠ এক সূত্র জানায়, ‘কয়েক সপ্তাহ আগেই স্কালোনির বিষয়টি চূড়ান্ত হয়ে গেছে।’ তবে একই সংবাদমাধ্যমকে এএফএর এক সূত্র জানায়, কোচের সঙ্গে একটি ‘সম্ভাব্য’ চুক্তি হচ্ছে, তবে এই নতুন চুক্তির মূল রূপরেখা চূড়ান্ত হয়নি।

লা নাসিওন আরও জানায়, সর্বশেষ আন্তর্জাতিক বিরতিতে ৪৮ বছর বয়সী স্কালোনির নতুন চুক্তির সম্ভাব্যতা নিয়ে এএফএর আনুষ্ঠানিক কোনো ঘোষণা না দেওয়ার কারণ ছিলেন লিওনেল মেসি। তখন জাতীয় দলে বিদায়ী ম্যাচ খেলার সেই লগ্নে সব আলো কেড়ে নিয়েছিলেন মেসি। স্কালোনিকে পরের বিশ্বকাপ পর্যন্ত রেখে দেওয়ার সম্ভাব্যতা নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দিয়ে মেসির অবসরের মুহূর্তটা আড়ালে ফেলতে চায়নি এএফএ।

.

অবশ্য বেনিনের বিপক্ষে মেসির সেই বিদায়ী ম্যাচের পর স্কালোনির কথায় বোঝা গিয়েছিল, তিনি থাকছেন। আর্জেন্টিনার এই কোচ নিজেই বলেছিলেন, ‘সবকিছু ঠিকঠাক থাকলে আমি কোচ হিসেবে থাকব।’

টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, নতুন এ চুক্তি প্রাথমিকভাবে দুই বছরের জন্য হবে। এরপর আরও দুই বছরের জন্য চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগ থাকবে। ২০২৮ কোপা আমেরিকা শেষে পরবর্তী দুই বছর অর্থাৎ ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানোর ধারাটি দুই পক্ষের সম্মতির ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবেই কার্যকর হবে।

.আর্জেন্টিনার কোচ হিসেবে স্কালোনিই ‘প্ল্যান এ, বি এবং সি’.

২০১৮ বিশ্বকাপের পর আর্জেন্টিনা কোচের দায়িত্ব নেন স্কালোনি। আর্জেন্টিনাকে এ সময়ে দুটি কোপা আমেরিকা, ২০২২ বিশ্বকাপ ও ফিনালিসিমা জিতিয়েছেন। গত জুলাইয়ে শেষ হওয়া সর্বশেষ বিশ্বকাপেও আর্জেন্টিনা তাঁর হাত ধরে ফাইনালে খেলেছে। চলতি বছর ৩১ ডিসেম্বর তাঁর বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে।

টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ২০২১ কোপা আমেরিকা থেকে আর্জেন্টিনার চারটি বড় শিরোপা জয়ে দারুণ ভূমিকা রাখা কোচিং স্টাফের সবাইকে ধরে রাখতে চায় এএফএ। স্কালোনির সহকারী ওয়াল্টার স্যামুয়েলকে থেকে যেতে রাজি করানোর চেষ্টা করছে এএফএ। এর আগে ইন্টার মিলানে কোচিং স্টাফে যোগ দেওয়ার প্রস্তাব পান ইতালিয়ান ক্লাবটি ও আর্জেন্টিনার সাবেক এ ডিফেন্ডার।

.

আর্জেন্টিনার আরেক সংবাদমাধ্যম ‘ক্লারিন’ জানিয়েছে, স্কালোনির নতুন চুক্তিতে আর্থিক বিষয়ে এখনো কিছু মতপার্থক্য নিরসন করা বাকি দুই পক্ষের। সংবাদমাধ্যমটি দাবি করেছে, নতুন এই চুক্তি ‘২+২’ সংস্করণে নয়, বরং সরাসরি চার বছরের জন্য হবে। আর ২০২৮ কোপা আমেরিকা হবে এই চুক্তির মধ্যবিন্দু।

নভেম্বরে আন্তর্জাতিক বিরতিতে বুয়েনস এইরেসে  ‘রিও দে লা প্লাতা’ ডার্বিতে উরুগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১৩ নভেম্বর। তিন দিন বিরতির পর ১৭ নভেম্বর কর্দোবায় দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ কোস্টারিকা। তখন স্কালোনির সঙ্গে নতুন চুক্তির বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে এএফএ।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »