● ●


স্পেনের টেক্সটাইল মেলায় বাংলাদেশের ১৮ প্রতিষ্ঠান,কাল শেষ হবে
প্রকাশ: ২২ অক্টোবর, ২০২৬, ৪:০৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

স্পেনের টেক্সটাইল মেলায় বাংলাদেশের ১৮ প্রতিষ্ঠান,কাল শেষ হবে

স্পেনের বার্সেলোনায় তিন দিনব্যাপী আন্তর্জাতিক টেক্সটাইল মেলা শুরু হয়েছে। ‘বার্সেলোনা টেক্সটাইল এক্সপো ২০২৬’ শীর্ষক এ মেলায় অংশ নিয়েছে বাংলাদেশের ১৮টি প্রতিষ্ঠান। ইউরোপের বাজারে রপ্তানি বৃদ্ধি ও নতুন ক্রেতা খুঁজে পাওয়াই এ অংশগ্রহণের উদ্দেশ্য বলে জানিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। ইপিবি এক বিজ্ঞপ্তিতে গতকাল বুধবার এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বার্সেলোনার ফিরা দে বার্সেলোনা মোন্টজুইক প্রদর্শনী কেন্দ্রে শুরু হওয়া এ মেলায় বাংলাদেশ ছাড়াও বিশ্বের ১২টি দেশের ৩০০টির বেশি উৎপাদনকারী প্রতিষ্ঠান অংশ নিয়েছে। ইপিবির আর্থিক সহযোগিতা এবং মাদ্রিদে বাংলাদেশ দূতাবাসের ব্যবস্থাপনায় বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান ইপিবির তত্ত্বাবধানে অংশ নিয়েছে। বাকি চারটি প্রতিষ্ঠান অংশ নেয় সরাসরি।

.

বুধবার সকালে বাংলাদেশের প্যাভিলিয়ন উদ্বোধন করেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদুর রহমান। এ সময় ইপিবির পরিচালক মোহাম্মদ ওয়ারেছ হোসেন, স্পেনে বাংলাদেশের কমার্শিয়াল কাউন্সেলর রুহুল কুদ্দুস, প্রথম সচিব (শ্রম) মাহিদ আল হাসান, বিকেএমইএর পরিচালক মো. আবদুল হান্নান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত মাসুদুর রহমান বলেন, বাংলাদেশের রপ্তানি আয়, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে তৈরি পোশাক ও বস্ত্রশিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) বাংলাদেশের পণ্যের বৃহত্তম রপ্তানি গন্তব্য হিসেবে জার্মানিকে ছাড়িয়ে গেছে স্পেন। এটি বাংলাদেশের উৎপাদন সক্ষমতা, পণ্যের গুণগত মান এবং আন্তর্জাতিক ক্রেতাদের আস্থার প্রতিফলন।

এবারের মেলায় বিশ্বখ্যাত ফ্যাশন পূর্বাভাস প্রতিষ্ঠান পেক্লার্স প্যারিসের পরিচালনায় ‘কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে ট্রেন্ড ইন্টেলিজেন্স’ শীর্ষক একটি বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছে।

.

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেলায় ওভেন ও নিট কাপড়, তৈরি পোশাক, গৃহসজ্জার বস্ত্র, সুতা এবং ফ্যাশনসামগ্রী প্রদর্শন করা হচ্ছে। আন্তর্জাতিক ক্রেতা, পাইকারি বিক্রেতা ও নকশাবিদদের সঙ্গে সরবরাহকারীদের সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করা। এতে ইউরোপের ফ্যাশন ব্র্যান্ড ও খুচরা বিক্রেতাদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলা এবং নতুন ক্রয়াদেশ পাওয়ার সুযোগ তৈরি হবে।

মেলায় বাংলাদেশের অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ডে ফ্যাশন, এ এম সি নিট কম্পোজিট, সারা ফ্যাশন, বেঙ্গল গ্লোরি, কনকর্ড গার্মেন্ট ওয়্যার, ইউনাইটেড ক্রিয়েশন, এ এম সি অ্যাপারেল, গ্লিমার ফ্যাশনস ডিজাইন অ্যাপারেল, জিন্স অ্যান্ড জ্যাকেট, আহাভা কম্পোজিট, এন ডব্লিউ আর এম টি, মানহা অ্যাটায়ার কম্পোজিট এবং গেট ওয়ার্ল্ড অ্যাটায়ার ট্রিমস।

.

ইপিবির তথ্য অনুযায়ী চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই–সেপ্টেম্বর সময়ে বাংলাদেশ স্পেনে ১১৪ কোটি ৮৪ লাখ ৬০ হাজার ডলারের পণ্য রপ্তানি করেছে। আগের অর্থবছরের একই সময়ে দেশটিতে এ রপ্তানি ছিল ১০০ কোটি ৯৮ লাখ ৪৪ হাজার ডলারের।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »