● ●


ম্যাপে আটলান্টিকের নাম বদলে নিজের নাম বসাতে গুগল সিইওকে ট্রাম্পের ফোন
প্রকাশ: ২৩ অক্টোবর, ২০২৬, ২:২৫ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ম্যাপে আটলান্টিকের নাম বদলে নিজের নাম বসাতে গুগল সিইওকে ট্রাম্পের ফোন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আটলান্টিক মহাসাগরের নাম বদলে তাঁর বা আমেরিকার নামে রাখার অনুরোধ গুগল প্রত্যাখ্যান করেছে। বুধবার সাউথ ক্যারোলাইনায় এক সমাবেশে প্রেসিডেন্ট ট্রাম্প বক্তব্য দেন। সেখানে তিনি বলেন, তাঁর এই প্রস্তাব নিয়ে গুগল এগোতে পারবে কি না, তা জানতে তিনি গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাইকে ফোন করেছিলেন।

ট্রাম্প বলেন, ‘আমি কেবল দুটি মহাসাগর পছন্দ করি: আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগর। এই দুটি ছাড়া অন্য কোনো মহাসাগরের নামের সঙ্গে আমি ট্রাম্প বা আমেরিকা যুক্ত করতে রাজি নই। তাই আমরা আটলান্টিক মহাসাগরের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখেছি। এরপর আমি গুগল ম্যাপসকে ফোন করি, যারা হ্রদটির ব্যাপারে দারুণ কাজ করেছিল…উপসাগরের ঘটনা নিয়ে তারা অবশ্য এখনো কিছুটা নার্ভাস।’

.

ট্রাম্প আরও বলেন, ‘আমি বললাম, সুন্দর, আমি আটলান্টিক মহাসাগর নিয়ে ভাবছি।’
এর আগে একটি নির্বাহী আদেশে গালফ অব মেক্সিকো বা মেক্সিকো উপসাগরের নাম বদলে গালফ অব আমেরিকা রেখেছিলেন ট্রাম্প। তিনি সে কথারই উল্লেখ করেন। এ ছাড়া যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যকার বাণিজ্য বিরোধের সময় লেক অন্টারিওর নাম বদলে লেক আমেরিকা রাখার জোর চেষ্টাও চালিয়েছিলেন তিনি। এমনকি নতুন এই নাম ব্যবহার করার জন্য তিনি মার্কিন কেন্দ্রীয় সংস্থাগুলোর ওপর একটি নির্বাহী আদেশে স্বাক্ষরও করেছিলেন।

.

ট্রাম্পের ভাষ্যমতে, তাঁর এই সর্বশেষ প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন পিচাই।
গুগল সিইওর উত্তরটি ট্রাম্প এভাবে বর্ণনা করেন, ‘তিনি বলেছেন, না, না, না। এবার আমি এটা করছি না…স্যার, মহাসাগরের বিষয়টা আলাদা। এগুলো…অনেকগুলো দেশজুড়ে বিস্তৃত। দয়া করে আমাদের এটা করতে বলবেন না।’

‘তাই আমি সম্ভবত এই প্রস্তাব থেকে সরে আসব। আমার কি সরে আসা উচিত?’ এ কথা বলে ট্রাম্প আরও যুক্ত করেন, ‘আমার মনে হয়, এর নাম আটলান্টিক মহাসাগরই থাক।’

.

এ বিষয়ে মন্তব্যের জন্য দ্য গার্ডিয়ান গুগলের সঙ্গে যোগাযোগ করেছে।
এর আগে নাম পরিবর্তনের ক্ষেত্রে ট্রাম্পের দাবি মেনে নিয়েছিল গুগল। এর ফলে মেক্সিকো, কানাডাসহ সাধারণ মানুষের তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাদের।

গুগল ম্যাপে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য এই জায়গাগুলোকে গালফ অব আমেরিকা এবং লেক আমেরিকা হিসেবে দেখানো হয়। অন্যদিকে সার্চ বা অনুসন্ধানের ফলাফলে মূল নামের পাশে বন্ধনীর ভেতরে নতুন নামগুলো দেখানো হয়। তবে মেক্সিকো ও কানাডার ব্যবহারকারীরা এখনো আগের সেই মূল নামগুলোই দেখতে পান।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »