● ●


চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সাহিত্য আড্ডা
প্রকাশ: ২৩ অক্টোবর, ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সাহিত্য আড্ডা

স্বরচিত কবিতা আবৃত্তি, রবীন্দ্রসংগীত পরিবেশন ও সাহিত্য বিষয়ে আলোচনার মধ্য দিয়ে সাহিত্য আড্ডা করেছে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা। ২০ অক্টোবর বিকেলে শহরের নবাবগঞ্জ সরকারি কলেজ শহীদ মিনার প্রাঙ্গণে এ আড্ডা অনুষ্ঠিত হয়।

স্বরচিত কবিতা ‘অসমাপ্ত সন্ধান’ আবৃত্তি করেন যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নাফিউল হাসান, বন্ধু মোহা. শাহজাহান আবৃত্তি করেন ‘প্রিয় স্থান’। কবি গোলাম কিবরিয়া পিনুর ‘এইবার শরতের নেমতন্ন’ কবিতা আবৃত্তি করেন উপদেষ্টা ও শিক্ষক আজিজুর রহমান। ‘তোমার মোহনরূপে’ রবীন্দ্রসংগীতটি গেয়ে শোনান সাধারণ সম্পাদক রামিজ আহমেদ। বন্ধু তানভির জোবায়ের ‘অস্তগামী সূর্য’ নামে স্বরচিত কবিতা আবৃত্তি করেন।

.

এ ছাড়া শুদ্ধ উচ্চারণ, আবৃত্তি ও লেখা বিষয় নিয়ে কথা বলেন আজিজুর রহমান। তিনি বলেন, ‘কবিতা বা গল্প লিখতে হলে প্রথমেই তোমাকে ভাবতে হবে। যেকোনো বিষয়ে আবেগ থাকতে হবে। মনের কথাগুলো সাজিয়ে লেখার দক্ষতা অর্জন করতে হবে। বেশি বেশি বই, পত্রিকা, ম্যাগাজিন পড়তে হবে। বিভিন্ন সমার্থক শব্দ সম্পর্কে জ্ঞান রপ্ত করতে হবে। প্রকৃতিকে ভালোবাসতে হবে। প্রাণ-প্রকৃতিকে মনের গভীরে স্থান দিতে হবে। লেখার নিয়মিত চর্চা রাখতে হবে।’

অন্যান্যের মধ্যে কথা বলেন সভাপতি মাসরুফা খাতুন, সহসভাপতি ফারাহ্ উলফাৎ রহমান, সহসাংগঠনিক সম্পাদক মুশফিক মাহাদী, অর্থ সম্পাদক আলীউজ্জামান নূর, বন্ধু নয়ন আহমেদ, আবির হোসেন প্রমুখ।

অর্থ সম্পাদক, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »