● ●


ওয়ানডেতে হেরে যাওয়া ম্যাচে সর্বোচ্চ রান কাদের
প্রকাশ: ২৩ অক্টোবর, ২০২৬, ১:৫০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ওয়ানডেতে হেরে যাওয়া ম্যাচে সর্বোচ্চ রান কাদের

হ্যারি ব্রুকই একাই—ওয়ানডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেও যিনি ম্যাচ হেরেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে কাল ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়েও ম্যাচ শেষে হাসতে পারেননি ব্রুক।

তাঁর ২০২ রানের দুর্দান্ত ইনিংসের পরও ৪৩০ রানের লক্ষ্য তাড়া করে ২ উইকেটে জেতে শ্রীলঙ্কা।

.

ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি মানেই বিশেষ কিছু। তবে সেই কীর্তিও যখন দলকে জেতাতে পারে না, তখন ব্যক্তিগত অর্জনের আনন্দ ম্লান হয়ে যাওয়াই স্বাভাবিক। ব্রুকের ক্ষেত্রেও এমনটাই ঘটেছে। ইংল্যান্ডের এই অধিনায়ক নিজেই বলেছেন, এমন ডাবল সেঞ্চুরির মূল্য তাঁর কাছে নেই।

কাল ম্যাচ শেষে ব্রুক বলেন, ‘এটা ভালো লাগার মতো অর্জন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, হারার পর এর আর কোনো অর্থ নেই। আমার চোখে এর কোনো মূল্যই নেই।’

আগেই বলা হয়েছে, ডাবল সেঞ্চুরি করে এর আগে কেউ ম্যাচ হারেনি। এই ক্লাবে ব্রুকই প্রথম। তবে ডাবল সেঞ্চুরির কাছাকাছি গিয়েও হারার ঘটনা আগে আছে।

.৪০০ রানের দুনিয়ায় বাংলাদেশ কোথায়.

ব্রুকের আগে ওয়ানডেতে সবচেয়ে বেশি রানের ইনিংস খেলে হারের তালিকায় শীর্ষে ছিলেন জিম্বাবুয়ের চার্লস কভেন্ট্রি। ২০০৯ সালে বাংলাদেশের বিপক্ষে অপরাজিত ১৯৪ রান করেও দলকে জেতাতে পারেননি এই ব্যাটসম্যান।

.

২০২১ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের ফখর জামান ১৯৩ রান করেও হারের মুখ দেখেন। স্কটল্যান্ডের জর্জ মানসি ২০২৫ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে করেন ১৯১ রান। তাঁর দলও হেরে যায়। আর ২০০৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার ম্যাথু হেইডেনের অপরাজিত ১৮১ রানও দলকে জয় এনে দিতে পারেনি।

.ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশ দলে কে আছেন, কে নেই




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »