● ●


চুমুর দৃশ্যে ‘নিয়ন্ত্রণ’ হারান অভিনেতা, অস্বস্তিতে অভিনেত্রী
প্রকাশ: ২৩ অক্টোবর, ২০২৬, ৮:১৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

চুমুর দৃশ্যে ‘নিয়ন্ত্রণ’ হারান অভিনেতা, অস্বস্তিতে অভিনেত্রী

হিন্দি সিনেমা বা সিরিজের আলোচিত অভিনেত্রী অনুপ্রিয়া গোয়েঙ্কা। ‘পদ্মাবত’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ওয়ার’ ইত্যাদি জনপ্রিয় সিনেমায় দেখা গেছে তাঁকে। পর্দায় নানা সময়ে অন্তরঙ্গ দৃশ্যেও অভিনয় করেছেন অনুপ্রিয়া। তবে সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ের সময় সহ-অভিনেতাদের আচরণে একাধিকবার তিনি অস্বস্তি ও অপমানিত বোধ করেছিলেন

.

অনুপ্রিয়ার অস্বস্তি
সিদ্ধার্থ কাননের ইউটিউব চ্যানেলে এসেছিলেন অনুপ্রিয়া। সঞ্চালক অনুপ্রিয়াকে জিজ্ঞসা করেন, কখনো কোনো সহ-অভিনেতা কি সুযোগ নেওয়ার চেষ্টা করেছিলেন? তিনি বলেন, ‘একবার এমন হয়েছিল, যখন মানুষটি ইচ্ছাকৃতভাবে কিছু করেননি, কিন্তু উত্তেজনায় নিজেকে সামলাতে পারেননি। আমি বুঝতে পারছিলাম, তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন, যা একেবারেই হওয়া উচিত নয়। তখন নিজেকে লাঞ্ছিত মনে হয়েছিল। এ ঘটনাগুলো ঘটেছিল চুমুর দৃশ্যের সময়।’

.

অনুপ্রিয়া আরও বলেন, ‘আরেকবার এমন পোশাক পরেছিলাম, যা খুব আরামদায়ক ছিল না। আমি ভেবেছিলাম, তিনি আমাকে সহায়তা করবেন। কিন্তু তাঁর আচরণ ছিল খুবই বিব্রতকর। তাঁর আচরণ আমার জন্য অস্বস্তিকর ছিল।’ তবে এমন ঘটনার সরাসরি প্রতিবাদ করতে পারেননি অনুপ্রিয়া।

.

অভিনেত্রীর ভাষায়, ‘সেই মুহূর্তে সরাসরি প্রশ্ন তোলা কঠিন ছিল। কারণ, তিনি হয়তো বলতেন, ভুল করে হয়েছে। পরে আমি ব্যক্তিগতভাবে তাঁকে যখন সংযত হওয়ার অনুরোধ করি, তিনি শুনেছিলেন।’ অভিযোগ করলেও সেই সহ-অভিনেতার নাম বলেননি অনুপ্রিয়া।

.

সাক্ষাৎকারে অভিনেত্রী আরও বলেন, ‘চুমুর দৃশ্য আসলে সহজভাবেই করা যায়, কিন্তু অনেকে এত জোরে করেন যে সেটা খুবই অস্বস্তিকর হয়ে যায়।’

.

সাম্প্রতিক কাজ
অনুপ্রিয়া গোয়েঙ্কা প্রথম অভিনয় করেন ‘ববি জাসুস’ ছবিতে। এরপর তিনি অভিনয় করেছেন ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ঢিশুম’, ‘পদ্মাবত’, ‘ওয়ার’ ইত্যাদি জনপ্রিয় চলচ্চিত্রে। সম্প্রতি তিনি অভিনয় করেছেন ‘বার্লিন’ ছবিতে, যেখানে তাঁর সহ-অভিনেতা ছিলেন অপরশক্তি খুরানা, ঈশ্বাক সিং, রাহুল বোস ও কবির বেদি। ছবিটি সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।

.বলিউডে অন্তরঙ্গ দৃশ্যের শুটিং হয় কীভাবে.

চলচ্চিত্রের পাশাপাশি অনুপ্রিয়া অভিনয় করেছেন বেশ কয়েকটি জনপ্রিয় ওয়েব সিরিজে—‘সেক্রেড গেমস’, ‘ক্রিমিনাল জাস্টিস’, ‘অসুর: ওয়েলকাম টু ইয়োর ডার্ক সাইড’, ‘আশ্রম’, ‘সুলতান অব দিল্লি’।
অনুপ্রিয়া মনে করেন, সিনেমা বা সিরিজে অন্তরঙ্গ দৃশ্য থাকতেই পারে। কিন্তু শুটিংয়ে পরিচালক ও শিল্পীদের পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকলে যেকোনো ধরনের অস্বস্তিকর পরিস্থিতি এড়ানো যায়।
হিন্দুস্তান টাইমস অবলম্বনে




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »