● ●


স্টেশন মসজিদের অজুখানা সংস্কার করল বন্ধুসভা, স্বস্তিতে মুসল্লিরা
প্রকাশ: ২৬ অক্টোবর, ২০২৬, ১১:২৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

স্টেশন মসজিদের অজুখানা সংস্কার করল বন্ধুসভা, স্বস্তিতে মুসল্লিরা

অজুখানার মেঝে, নালা, দেয়াল ও গ্রিলে দলা দলা শ্যাওলা। ময়লা মাটিতে বন্ধ হয়ে গেছে নালার মুখ। আটকে থাকা পানিতে বাসা বেঁধেছে মশা, মাছি ও কেঁচো। দুর্গন্ধে অজু করার সময় বসে থাকায় দায়।

এক দিন আগেও এই চিত্র ছিল জনাকীর্ণ কাঁচাবাজার–সংলগ্ন নাটোর রেলস্টেশন জামে মসজিদের অজুখানায়। বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত এই মসজিদে নামাজ আদায়ের জন্য আসেন ট্রেনের জন্য অপেক্ষমাণ যাত্রী, রেলকর্মী ও স্থানীয় ব্যবসায়ীরা। দশের প্রতিষ্ঠান হওয়ায় মসজিদ সংস্কারে কারোরই কোনো গরজ লক্ষ করা যায়নি।

.

বিষয়টি নজরে আসে নাটোর বন্ধুসভার সদস্যদের। প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’–এর অংশ হিসেবে বন্ধুসভার সদস্যরা অজুখানাটি সংস্কারের উদ্যোগ নেন। ২৫ অক্টোবর সকাল থেকে সন্ধ্যা অবদি তাঁরা অজুখানা পরিষ্কার–পরিচ্ছন্ন করে সুন্দর মনোরম পরিবেশ ফিরিয়ে এনেছেন। এ কাজের জন্য মুসল্লিরাও কৃতজ্ঞতা জানান।

মসজিদের মুসল্লি আকবর আলী জানান, মসজিদের পাশের কাঁচা বাজারে তিনি তরিতরকারি বেচাকেনা করেন। সেই সুবাদে ১০ বছর ধরে স্টেশন মসজিদের অজুখানায় অজু করে নামাজ আদায় করেন। তিনি বলেন, ‘অজুখানা টাইলসের তৈরি। কিন্তু ময়লা মাটি ও শ্যাওলায় টাইলস ঢেকে গিয়েছিল। অজুর পানি বের হতে পারত না। পানি জমে দুর্গন্ধ ছড়াত। পানিতে মশা ভনভন করত। মশার অত্যাচারে মসজিদের পাশাপাশি আশপাশের দোকানে বসে থাকাও মুশকিল ছিল। বন্ধুসভার ছেলেরা সমস্যার সমাধান করি দিয়েছে। আল্লাহ ওদের ভালো করুক।’

.

স্টেশন বাজারের অনিমেশ সাহা বলেন, ‘মসজিদের অজুখানা মশার প্রজননকেন্দ্রে পরিণত হয়েছিল। সেখানকার মশা তো আমাদেরও কামড়ায়। অজুখানা সংস্কারে এখন মশার হাত থেকে বাঁচতে পারব।’

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ও নাটোর স্টেশনের মাস্টার আসাদ হোসেন বলেন, ‘মসজিদে ভ্রাম্যমাণ মুসল্লির সংখ্যা বেশি। এ কারণে মসজিদের পরিষ্কার–পরিচ্ছন্নতার জন্য সময় দিতে পারে না। এ অবস্থায় বন্ধুসভার ছেলেরা অজুখানা পরিষ্কার–পরিচ্ছন্ন করে খুব ভালো করেছে। মুসল্লিরা তাঁদের জন্য দোয়া করবেন।’




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »