● ●


ভোটে অমীমাংসিত ফলাফল: ইসরায়েলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে নেতানিয়াহু
প্রকাশ: ২৯ অক্টোবর, ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভোটে অমীমাংসিত ফলাফল: ইসরায়েলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে নেতানিয়াহু

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। তা সত্ত্বেও ইহুদি ভোটারদের বিপুল সমর্থন পাওয়া নেতানিয়াহুকে প্রতিপক্ষরা এখনই ক্ষমতাচ্যুত করার তেমন কোনো সুযোগ পাচ্ছেন না। ফলে তিনিই দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে বহাল থাকছেন বলে আভাস পাওয়া যাচ্ছে।

গতকাল বুধবার পর্যন্ত প্রায় ৮৬ শতাংশ (কোনো কোনো খবরে ৯০ শতাংশ) ভোট গণনা শেষে ইসরায়েলের প্রধান তিনটি সম্প্রচারমাধ্যম এক পূর্বাভাসে জানিয়েছে, ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে নেতানিয়াহুর জোট ৫৩ আসন পেতে পারে। এ জোটে রয়েছে ডানপন্থী, কট্টর ডানপন্থী ও অতি কট্টর রক্ষণশীল (আল্ট্রা-অর্থোডক্স) দলগুলো।

.

অন্যদিকে নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী ও ইসরায়েলের সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোটের ঝুলিতে যাচ্ছে ৪৮টি আসন। ফলে আসনের দিক থেকে এগিয়ে রয়েছেন নেতানিয়াহু।

তবে নির্বাচনে আরব ইসরায়েলিদের প্রতিনিধিত্বকারী দলগুলো নজিরবিহীনভাবে ১৯টি আসন পেতে যাচ্ছে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আরব দলগুলোর ব্যাপক সমর্থন ছাড়া আইজেনকটের পক্ষে সরকার গঠন করা কার্যত অসম্ভব। তবে ইসরায়েলের অনেক ইহুদি রাজনৈতিক নেতাই আরব দলগুলোর সঙ্গে এমন সমীকরণ মেনে নিতে নারাজ।

.

নিরাপত্তা সংস্থাগুলোর প্রধান ও সরকারি কর্মকর্তাদের প্রতি আমার আহ্বান, নেতানিয়াহু একজন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী। তাঁর কোনো ম্যান্ডেট (জনগণের রায়) নেই, জনগণের আস্থাও নেই। আপনাদের চ্যালেঞ্জ করার যেকোনো প্রচেষ্টার মুখে দৃঢ় থাকুন।

—গাদি আইজেনকট, ইসরায়েলের সাবেক সেনাপ্রধান

.

ভোট গণনা এখনো চলায় বর্তমান ফলাফলে পরিবর্তন আসার সুযোগ রয়েছে। তবে মধ্যবাম থেকে শুরু করে কট্টর ডানপন্থী দলগুলোর সমন্বয়ে গঠিত আইজেনকটের নেতানিয়াহুবিরোধী জোট (চেঞ্জ ব্লক) প্রাক্‌-নির্বাচনী জনমত জরিপের পূর্বাভাস ছুঁতে পারেনি। নির্বাচনের আগে জরিপগুলোয় প্রতিদ্বন্দ্বী দুই পক্ষের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দেওয়া হয়েছিল।

.

নতুন জোট সরকার গঠনের আলোচনা চলাকালে এবং পরিস্থিতি অনুযায়ী আগামী বছর নতুন কোনো নির্বাচন হওয়া পর্যন্ত নেতানিয়াহুই অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন বলে মনে করা হচ্ছে।

.

নির্বাচনে আরব ইসরায়েলিদের প্রতিনিধিত্বকারী দলগুলো নজিরবিহীনভাবে ১৯টি আসন পেতে যাচ্ছে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আরব দলগুলোর ব্যাপক সমর্থন ছাড়া আইজেনকটের পক্ষে সরকার গঠন করা কার্যত অসম্ভব। তবে ইসরায়েলের অনেক ইহুদি রাজনৈতিক নেতাই আরব দলগুলোর সঙ্গে এমন সমীকরণ মেনে নিতে নারাজ।

.

অন্তর্বর্তী সরকারের কাজের ক্ষেত্রে কিছু আইনি সীমাবদ্ধতা থাকলেও বিশ্লেষকদের মতে, ইরানের সঙ্গে চলমান যুদ্ধের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ ক্ষমতা এ সরকারের থাকবে।

ইসরায়েল ডেমোক্রেসি ইনস্টিটিউটের রিসার্চ ফেলো গাই লুরি এ প্রসঙ্গে বলেন, একটি অন্তর্বর্তী সরকার আনুষ্ঠানিকভাবে নিয়মিত সরকারের মতোই সমান ক্ষমতা ভোগ করে। তবে কিছু ক্ষেত্রে তাদের ‘সংযম বজায় রাখার বাধ্যবাধকতা’ থাকে এবং সিদ্ধান্ত নেওয়ার পরিধি কিছুটা সীমিত হয়ে আসে।

.ভোট গণনা ৭৬%: আরব দলগুলোর শক্তি বাড়ছে, ৫৪ আসনেই আটকে নেতানিয়াহু.

আইজেনকট স্বীকার করেছেন, নেতানিয়াহু তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বে থাকছেন। তবে তিনি সতর্ক করে বলেছেন, নেতানিয়াহু রাজনৈতিক স্বার্থে দেশের নিরাপত্তার বিষয়টি ব্যবহার করতে পারেন।

.

ইসরায়েলে একটি অন্তর্বর্তী সরকার আনুষ্ঠানিকভাবে নিয়মিত সরকারের মতোই সমান ক্ষমতা ভোগ করে। তবে কিছু ক্ষেত্রে তাদের ‘সংযম বজায় রাখার বাধ্যবাধকতা’ থাকে এবং সিদ্ধান্ত নেওয়ার পরিধি কিছুটা সীমিত হয়ে আসে।

—গাই লুরি, ইসরায়েল ডেমোক্রেসি ইনস্টিটিউটের রিসার্চ ফেলো

.

আইজেনকট বলেন, ‘নিরাপত্তা সংস্থাগুলোর প্রধান ও সরকারি কর্মকর্তাদের প্রতি আমার আহ্বান, নেতানিয়াহু একজন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী। তাঁর কোনো ম্যান্ডেট (জনগণের রায়) নেই, জনগণের আস্থাও নেই। আপনাদের চ্যালেঞ্জ করার যেকোনো প্রচেষ্টার মুখে দৃঢ় থাকুন।’

ইসরায়েলে ভোট পড়েছে ৭৭ দশমিক ৭ শতাংশ, যা দুই দশকের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ। ফিলিস্তিনি বংশোদ্ভূত ইসরায়েলিদের মধ্যে ভোট দেওয়ার হার ছিল বিশেষভাবে বেশি। দেশটির মোট জনসংখ্যার এক-পঞ্চমাংশের বেশি এই জনগোষ্ঠীর মানুষ।

.

সর্বশেষ যে জোট নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরিয়েছিল, সেটি একটি ছোট আরব দলের সমর্থনের ওপর নির্ভর করেছিল। কিন্তু আইজেনকটের জোট প্রত্যাশার চেয়ে কম আসন পাওয়ায় এবার বিরোধীদের ক্ষমতায় যেতে হলে জয়েন্ট লিস্টের সমর্থন প্রয়োজন হবে। ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকে দেশটির অধিকাংশ ইহুদি নেতা আরব দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক জোট গঠন এড়িয়ে চলেছেন।

.আরব দলগুলোর রেকর্ড সাফল্যের পর ‘ভোট চুরির’ অভিযোগ নেতানিয়াহুর দলের.

বুথফেরত জরিপের ফলাফল প্রকাশের পর কয়েকটি আরব দলের জোট জয়েন্ট লিস্টের সদর দপ্তরে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। সেখানে উপস্থিত লোকজন হাততালি দিয়ে প্রতিক্রিয়া জানান। জয়েন্ট লিস্টের প্রার্থী ফাতেন গাত্তাস বলেন, ‘আমরা দখলদারত্ব ও বর্ণবাদ প্রত্যাখ্যান করি। আমরা এখানেই থাকব।’

সর্বশেষ যে জোট নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরিয়েছিল, সেটি একটি ছোট আরব দলের সমর্থনের ওপর নির্ভর করেছিল। কিন্তু আইজেনকটের জোট প্রত্যাশার চেয়ে কম আসন পাওয়ায় এবার বিরোধীদের ক্ষমতায় যেতে হলে জয়েন্ট লিস্টের সমর্থন প্রয়োজন হবে। ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকে দেশটির অধিকাংশ ইহুদি নেতা আরব দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক জোট গঠন এড়িয়ে চলেছেন।

.গাজায় নিজের সেনাসন্তান নিহত হওয়াতেই কি রাজনীতিতে আগ্রহী হয়ে ওঠেন আইজেনকট




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »