● ●


কাইলি জেনারের কোকেট গ্ল্যাম: বার্বির মতো মায়াবী এই ট্রেন্ডি মেকআপ লুক তৈরি করবেন যেভাবে
প্রকাশ: ২৯ অক্টোবর, ২০২৬, ২:১৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

কাইলি জেনারের কোকেট গ্ল্যাম: বার্বির মতো মায়াবী এই ট্রেন্ডি মেকআপ লুক তৈরি করবেন যেভাবে

মেকআপের দুনিয়ায় ‘কোকেট গ্ল্যাম’ মানেই গোলাপি রং, কোমল চোখের মায়া, লালচে গাল আর চকচকে ঠোঁট। এই সাজে যেমন রয়েছে রোমান্টিক আবহ, তেমনি আছে আধুনিকতার ছোঁয়া। কাইলি জেনারের সাজেও ফুটে উঠেছে সেই মিষ্টি ও আকর্ষণীয় লুক। কীভাবে ধাপে ধাপে তৈরি করবেন এই মেকআপ?

মেকআপ শুরুর আগে মুখ পরিষ্কার করে ত্বকের ধরন অনুযায়ী ময়েশ্চারাইজার লাগান। দিনের বেলা বাইরে গেলে সানস্ক্রিনও ব্যবহার করুন। এরপর হালকা ফাউন্ডেশন দিয়ে ত্বকের রং সমান করে নিন। মুখে দাগ বা কালচে ছোপ থাকলে শুধু সেই জায়গায় অল্প কনসিলার লাগান।

খুব বেশি ফাউন্ডেশন বা কনট্যুরিং এড়িয়ে চলুন। ত্বকের স্বাভাবিক গঠন বজায় রাখলে মেকআপ দেখাবে সতেজ ও স্বাভাবিক।

চোখের পাতায় হালকা গোলাপি বা বেবি পিংক আইশ্যাডো লাগান। এরপর চোখের বাইরের কোণে ও পাতার ভাঁজে একটু গাঢ় মভ বা গোলাপি-বাদামি রং মিশিয়ে দিন। চোখের পাতার মাঝখানে সামান্য শিমার ব্যবহার করলে আলোয় তৈরি হবে মৃদু ঝিলিক। একবারে বেশি রং না লাগিয়ে অল্প অল্প করে ব্লেন্ড করুন। এতে রংগুলো সুন্দরভাবে মিশবে, চোখও দেখাবে কোমল ও উজ্জ্বল।

চোখের ওপরের পাপড়ির গোড়া ঘেঁষে সরু করে বাদামি বা কালো আইলাইনার লাগান। খুব মোটা রেখা বা তীক্ষ্ণ উইং না করাই ভালো। এরপর আইল্যাশ কার্লার দিয়ে পাপড়ি বাঁকিয়ে এক থেকে দুই কোট মাসকারা লাগান।

পাপড়ি যেন আলাদা আলাদা ও ঘন দেখায়, সেদিকে খেয়াল রাখুন। দলা পাকিয়ে গেলে পরিষ্কার আইল্যাশ ব্রাশ দিয়ে আলতো করে আঁচড়ে নিন। আরও নাটকীয় লুক চাইলে চোখের বাইরের কোণে কয়েকটি আলাদা কৃত্রিম পাপড়ি ব্যবহার করতে পারেন।

গালের উঁচু অংশে গোলাপি বা রোজ শেডের ব্লাশ লাগান। তারপর ব্রাশ বা আঙুলের সাহায্যে আলতো করে ওপরের দিকে, কানের দিক বরাবর ব্লেন্ড করুন। এতে গালে আসবে সতেজ, লালচে আভা।

ব্লাশ একবারে বেশি না লাগিয়ে অল্প অল্প করে রং গাঢ় করুন। দিনের সাজে হালকা গোলাপি আর সন্ধ্যার আয়োজনে একটু উজ্জ্বল রোজ শেড বেছে নিতে পারেন।

প্রথমে নুড পিংক লিপ লাইনার দিয়ে ঠোঁটের স্বাভাবিক রেখা এঁকে নিন। এরপর ভেতরের দিকে রং হালকা করে মিশিয়ে গোলাপি-নুড লিপস্টিক বা টিন্টেড লিপ বাম লাগান। সবশেষে ঠোঁটের মাঝখানে বেশি গুরুত্ব দিয়ে লাগান চকচকে লিপ গ্লস। ঠোঁট শুষ্ক থাকলে মেকআপের আগে লিপ বাম ব্যবহার করুন। স্বচ্ছ বা হালকা গোলাপি গ্লস ঠোঁটে কাচের মতো উজ্জ্বল আভা এনে দেবে। ঠোঁটের স্বাভাবিক রঙের সঙ্গে মানানসই শেড বেছে নিলে সাজটি আরও সুন্দর দেখাবে।

কোকেট গ্ল্যামের সঙ্গে খোলা, হালকা ঢেউখেলানো চুল বেশ মানানসই। চাইলে চুলের এক পাশে বা পেছনে বেঁধে নিতে পারেন গোলাপি স্যাটিনের ফিতা কিংবা ছোট বো। এতে সাজে আসবে মিষ্টি ও রোমান্টিক আবহ।

মেকআপে গোলাপি রং বেশি থাকলে পোশাক ও গয়না তুলনামূলক সরল রাখুন। চুলের সাজেও অতিরিক্ত অনুষঙ্গ ব্যবহার না করলেই পুরো লুকে ভারসাম্য থাকবে।

কাইলি জেনারের এই মেকআপের বিশেষত্ব হলো গোলাপি চোখ, সতেজ গাল আর চকচকে ঠোঁটের মধ্যে ভারসাম্য। দিনের সাজে রং হালকা রাখুন, আর সন্ধ্যার আয়োজনে আইশ্যাডো ও গ্লসের উজ্জ্বলতা সামান্য বাড়িয়ে নিতে পারেন। বেশি প্রসাধনী নয়, বরং সঠিক রং বেছে নেওয়া, ভালোভাবে ব্লেন্ড করা আর ত্বকের স্বাভাবিক সৌন্দর্য ফুটিয়ে তোলাই এই লুকের আসল কৌশল।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »