● ●


ইজি ফ্যাশনে নিয়োগ, চাকরির সুযোগ পাবেন ৬০০ প্রার্থী, বেতন ১৪০০০
প্রকাশ: ২৯ অক্টোবর, ২০২৬, ১২:৫৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ইজি ফ্যাশনে নিয়োগ, চাকরির সুযোগ পাবেন ৬০০ প্রার্থী, বেতন ১৪০০০

পোশাক প্রস্তুতকারী ও বিপণন প্রতিষ্ঠান ‘ইজি ফ্যাশন লিমিটেড’ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি চুক্তিভিত্তিক ‘সেলসম্যান’ পদে মোট ৬০০ জন কর্মী নিয়োগ দেবে। এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শুধু পুরুষ প্রার্থীরা অনলাইনের মাধ্যমে পদটিতে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৬ নভেম্বর।

.অর্থ মন্ত্রণালয়ের অধীনে নিয়োগ, পদ ৯৫.

সংক্ষিপ্ত তথ্য
–পদের নাম: সেলসম্যান (চুক্তিভিত্তিক)
–পদসংখ্যা: ৬০০টি
–শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে উচ্চমাধ্যমিক (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
–বয়সসীমা: ১৮ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে।
–শারীরিক যোগ্যতা: প্রার্থীর উচ্চতা সর্বনিম্ন ৫ ফুট ৫ ইঞ্চি হতে হবে।
–লিঙ্গ: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
–পণ্য বিক্রয়ে দক্ষ হতে হবে। ফ্যাশন ট্রেন্ড সম্পর্কে স্পষ্ট ধারণা এবং শোরুমের পণ্য সঠিকভাবে প্রদর্শন ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মানসিকতা থাকতে হবে।
–শোরুম খোলা থেকে বন্ধ হওয়া পর্যন্ত দায়িত্ব পালনের আগ্রহ থাকতে হবে।

.পুলিশে কনস্টেবল নিয়োগে পরীক্ষার ধাপগুলো কী কী, দেখুন তারিখ, সময়সহ বিস্তারিত.

প্রধান দায়িত্বসমূহ
শোরুমের দৈনিক বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করা। নতুন গ্রাহক চিহ্নিতকরণ ও ব্যবসায়িক সুযোগ বৃদ্ধি করা। শোরুমের ডিসপ্লে সুন্দরভাবে সাজিয়ে উপস্থাপন করা এবং সব পণ্য গুছিয়ে রাখা।

চাকরির ধরন ও মেয়াদের শর্ত
চাকরিটি চুক্তিভিত্তিক। যোগদানের তারিখ থেকে ২০২৭ সালের ঈদুল ফিতরের ‘চাঁদ রাত’ পর্যন্ত এই চুক্তির মেয়াদ থাকবে।

বেতন ও সুবিধাসমূহ
মাসিক বেতন: ১৪,০০০ টাকা।

.কোটি টাকার ফেলোশিপ-বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রে পিএইচডির সুযোগ পেলেন আশফাকুর রহমান .

অন্যান্য সুবিধা: মাসিক বিক্রয় পারফরম্যান্সের ওপর ভিত্তি করে ২,০০০ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত সেলস ইনসেনটিভ প্রদান করা হবে। ঢাকার বাইরের শাখাগুলোতে নিয়োজিত কর্মীদের জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে আবাসন–সুবিধা প্রদান করা হবে।

কর্মস্থল
বাংলাদেশের যেকোনো স্থানে।

*আগ্রহী প্রার্থীরা চাকরি বিজ্ঞপ্তির বিস্তারিত জানতে এই লিংকে  প্রবেশ করুন।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »