● ●


আলিম পরীক্ষায় ২০২৭ অংশ নিতে শিক্ষার্থীদের বিশেষ সুযোগ
প্রকাশ: ১ নভেম্বর, ২০২৬, ১:১২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

আলিম পরীক্ষায় ২০২৭ অংশ নিতে শিক্ষার্থীদের বিশেষ সুযোগ

২০২৭ সালের আলিম পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক বাদ পড়া শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হয়েছে। বিলম্ব ফিসহ রেজিস্ট্রেশন ফি জমা দেওয়া যাবে ১ নভেম্বর থেকে ১৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত। তথ্য এন্ট্রি চলবে ১৬ নভেম্বর পর্যন্ত।

শিক্ষার্থীদের পূরণ করা ফরম জমা দেওয়া যাবে ১৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত। আলিম শ্রেণির নিয়মিত শিক্ষার্থীর রেজিস্ট্রেশনসহ অন্যান্য ফি ৬৮৫ টাকা এবং অনিয়মিত শিক্ষার্থীর ক্ষেত্রে পাঠ বিরতির জন্য ফি ১৫০ টাকাসহ ৮৩৫ টাকা।

.উন্নত ক্যারিয়ার গঠনে যে ১০ বিদেশি ভাষা শিক্ষা এগিয়ে রাখবে আপনাকে .

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক চিঠিতে বলা হয়েছে, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে আলিম শ্রেণিতে ভর্তি ও অধ্যয়নরত যেসব আলিম শ্রেণির (আলিম পরীক্ষা-২০২৭) রেজিস্ট্রেশন কার্যক্রম থেকে বাদ পড়েছে, তাদের রেজিস্ট্রেশনের সুযোগ বিশেষ বিবেচনায় নির্দেশক্রমে বর্ধিত করা হলো। এ বাদ পড়া শিক্ষার্থীদের মাদ্রাসার মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

.

২০২৭ আলিম পরীক্ষার বাদ পড়া শিক্ষার্থীরা ১-১৫ নভেম্বর ২০২৬ অনলাইন রেজিস্ট্রেশন করতে পারবেন, তবে নির্দিষ্ট সময়ের মধ্যে তথ্য এন্ট্রি ও ফি জমা আবশ্যক।

.

কার্যক্রম সম্পন্ন করার জন্য যেকোনো ব্রাউজার থেকে সরাসরি www.ebmeb.gov.bd-তে প্রবেশ করে প্রতিষ্ঠানের EIIN ও Password দিয়ে লগইন করতে হবে। অতঃপর পেমেন্ট অপশনে ক্লিক করে শিক্ষার্থীসংখ্যা এন্ট্রি দিয়ে সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে নির্ধারিত ফি দিতে হবে। নির্ধারিত ফি সিস্টেমে জমা হওয়ার পরই কেবল শিক্ষার্থীর তথ্য আপলোডের জন্য নতুন এন্ট্রির অপশন পাওয়া যাবে এবং সতর্কতার সঙ্গে নতুন এন্ট্রি করা শিক্ষার্থীর রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।  

.প্রাথমিকে শিক্ষকতায় প্রকৌশলী-চিকিৎসক–এমফিল-পিএইচডিসহ ৩০ ধরনের ডিগ্রিধারীরা.

উল্লেখ্য, বিলম্ব ফি পরিশোধের মাধ্যমে শুধু নতুন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করা যাবে। আগে এন্ট্রি করা শিক্ষার্থীর কোনো তথ্য এডিট বা ডিলিট করার সুযোগ থাকবে না। আগে রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীদের অনলাইনে বিভাগ, বিষয় ও ছবি সংশোধনপ্রক্রিয়া চলমান রয়েছে। নির্ধারিত সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর কোনো অবস্থাতেই বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হবে না। নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন না হলে এর দায়দায়িত্ব সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানকে বহন করতে হবে।

.এআই যুগে গণিত শেখা কি জরুরি, বিশেষজ্ঞদের পরামর্শ জেনে নিন




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »