
টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে যে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে, সেটি বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির (২৮) বলে নিশ্চিত হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
আজ রোববার এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন পিবিআইয়ের আইন ও গণমাধ্যম শাখার পুলিশ সুপার মো. আবু ইউসুফ।
গত বুধবার বিকেলে ঢাকার তুরাগের নদের যে স্থান থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করা হয়েছিল, এর ৫০ গজ দূরের টঙ্গী মাজার বস্তি এলাকায় মোটরসাইকেলটি পাওয়া যায়।
.জিজ্ঞাসাবাদে দীপ বলেছেন, ‘কিছু লোকের ধাওয়ায় তাহসিফ নদীতে ঝাঁপ দেয়, আমি পালিয়ে আসি’.
পিবিআইয়ের পুলিশ সুপার আবু ইউসুফ প্রথম আলোকে বলেন, তাহসিফ মিরপুর ২ নম্বরের একটি শোরুম থেকে মোটরসাইকেলটি কিনেছিলেন।
পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি মো. এনায়েত হোসেন মান্নান প্রথম আলোকে বলেন, ২০২২ সালে তাহসিফ এই মোটরসাইকেলটি কিনেছিলেন। সেটির এখনো কোনো নিবন্ধন হয়নি। তাহসিফ নিখোঁজ হওয়ার আগে যে বন্ধুস্থানীয় ছোট ভাইয়ের ডাকে বাসা থেকে বেরিয়েছিলেন, সেই আহমেদ শাহরিয়ার রেজা দীপের তথ্যের ভিত্তিতে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছিল।
.তাহসিফ হত্যা মামলা তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট ভাই’ দীপ রিমান্ডে.
তাহসিফের মৃত্যুর ঘটনায় রাজধানীর উত্তরখান থানায় করা হত্যা মামলায় দীপ এখন চার দিনের রিমান্ডে রয়েছেন। মামলাটির নৌ পুলিশ তদন্ত করছে।
.বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধু দীপ পুলিশি হেফাজতে