● ●


পৃথিবী বস্তুকে নিজের কেন্দ্রে টানে
প্রকাশ: ১ নভেম্বর, ২০২৬, ৪:০৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পৃথিবী বস্তুকে নিজের কেন্দ্রে টানে

প্রাথমিক বিজ্ঞান: অধ্যায়–৭

∎ বিস্তৃত প্রশ্ন

প্রশ্ন: স্পর্শ বল ও অস্পর্শ বলের মধ্যে পার্থক্যগুলো আলোচনা করো।
উত্তর:
নিচে স্পর্শ বল ও অস্পর্শ বলের মধ্যে পার্থক্যগুলো আলোচনা করা হলো:

স্পর্শ বল:

১. এই বল প্রয়োগের জন্য দুটি বস্তুর মধ্যে প্রত্যক্ষ শারীরিক সংস্পর্শ বা ছোঁয়া প্রয়োজন।

২. ঘর্ষণ বল, ধাক্কা দেওয়া, দড়ি দিয়ে টানা, কোনো কিছু কাটা।

৩. বস্তু দুটি একে অপর থেকে দূরে সরে গেলে এই বল আর কাজ করে না।

অস্পর্শ বল:

১. এই বল প্রয়োগের জন্য দুটি বস্তুর মধ্যে সরাসরি সংস্পর্শের প্রয়োজন হয় না।

২. মাধ্যাকর্ষণ বল, চৌম্বক বল, স্থির তড়িৎ বল।

৩. বস্তু দুটি নির্দিষ্ট দূরত্বে থাকলেও এই বল অদৃশ্যভাবে ক্রিয়া করতে পারে।

.

প্রশ্ন: বলের মাত্রা বৃদ্ধি করলে বস্তুর ওপর তার প্রভাব কেমন হয়? বুঝিয়ে লেখো।
উত্তর:
বলের মাত্রা বলতে বল প্রয়োগের শক্তি বা জোরকে বোঝায়। বলের মাত্রা যত বাড়ানো হয়, বস্তুর ওপর তার প্রভাব তত প্রবল হয়। যেমন: আমরা যখন সাইকেল চালাই, তখন প্যাডেলে যদি কম মাত্রায় বল প্রয়োগ করি, তবে সাইকেল ধীরগতিতে চলে। কিন্তু প্যাডেলে বেশি জোরে বা বেশি মাত্রায় বল প্রয়োগ করলে সাইকেলের গতি অনেক বেড়ে যায়। একইভাবে একটি ফুটবলে যদি আলতো করে লাথি দেওয়া হয়, তবে সেটি অল্প দূরত্ব অতিক্রম করে। কিন্তু ফুটবলটিকে যদি জোরে লাথি দেওয়া হয় অর্থাৎ বলের মাত্রা বাড়ানো হয়, তবে সেটি অনেক দ্রুতগতিতে অনেক বেশি দূরত্ব অতিক্রম করে। অর্থাৎ বলের মাত্রা বস্তুর গতি ও অতিক্রান্ত দূরত্ব নির্ধারণে প্রধান ভূমিকা পালন করে।

.

প্রশ্ন: যদি পৃথিবীর মাধ্যাকর্ষণ বল না থাকত, তাহলে আমাদের জীবন কেমন হতো?

উত্তর: পৃথিবীর মাধ্যাকর্ষণ বল না থাকলে কোনো বস্তুই মাটির ওপর স্থির থাকত না এবং সবকিছু মহাশূন্যে ভেসে বেড়াত। আমরা হাঁটাহাঁটি করতে পারতাম না এবং বায়ুমণ্ডল না থাকায় আমাদের বেঁচে থাকা অসম্ভব হয়ে পড়ত। পৃথিবী প্রতিটি বস্তুকে তার নিজের কেন্দ্রের দিকে টানে বলেই আমরা সব জিনিস মাটিতে পড়তে দেখি।

  • মো. আবু সুফিয়ান, শিক্ষক
    আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »