● ●


দি পল-সেলসোরা নেই, মেসির বিদায়ের পর আর্জেন্টিনার প্রথম দলে কারা আছেন
প্রকাশ: ৩ নভেম্বর, ২০২৬, ১১:৫৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

দি পল-সেলসোরা নেই, মেসির বিদায়ের পর আর্জেন্টিনার প্রথম দলে কারা আছেন

গত মাসে আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচটি খেলে ফেলেছেন লিওনেল মেসি। মেসি-উত্তর যুগে আর্জেন্টিনার প্রথম দুটি ম্যাচ নভেম্বরের আন্তর্জাতিক উইন্ডোতেই। এ মাসে উরুগুয়ে (১৩ নভেম্বর) ও কোস্টারিকার (১৭ নভেম্বর) বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ফিফা আন্তর্জাতিক উইন্ডোর সেই দুই ম্যাচের জন্য আজ ২৮ সদস্যের দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

সবশেষ উইন্ডোতে বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনের মতো তুলনামূলক সহজ প্রতিপক্ষের বিপক্ষে খেলেছে আর্জেন্টিনা। সে তুলনায় এবারের উইন্ডোর ম্যাচ দুটিকে ‘কঠিন’ই বলতে হয়।

প্রতিবেশী উরুগুয়ের বিপক্ষে ম্যাচ থাকায় অনেকেই ভেবেছিলেন স্কালোনি হয়তো তাঁর চেনা পুরোনো দুর্গেই ভরসা রাখবেন। কিন্তু জাতীয় দলের আমূল পরিবর্তনের প্রক্রিয়া শুরু করে দিয়েছেন। সেই নতুন দলে নেই বহু হেভিওয়েট তারকাও।

.

লিওনেল মেসি চলে গেলেও স্কালোনির এই পুনর্গঠন প্রক্রিয়ায় সবচেয়ে বড় ধাক্কা হয়ে এসেছে রদ্রিগো দি পল, জোভান্নি লো সেলসো এবং নিকো গঞ্জালেসের বাদ পড়া। দীর্ঘ দিন ধরে মেসি ও স্কালোনির এই জয়রথের সঙ্গে জড়িয়ে ছিল এই তিন নাম। তবে লো সেলসো ও গঞ্জালেসকে নিয়ে প্রশ্ন উঠেছিল আগেই। আর ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর দি পলের মাঠের ফর্মও নেমে গেছে তলানিতে।

.

এ ছাড়া চোটের কারণে স্কোয়াডের বাইরে থাকতে হচ্ছে লাওতারো মার্তিনেজকে, চোট কাটিয়ে ওঠার লড়াইয়ে আছেন ক্রিস্টিয়ান রোমেরোও। অন্যদিকে নিষেধাজ্ঞার কারণে এই উইন্ডোতে দলের বাইরে কাটাতে হচ্ছে লিয়ান্দ্রো পারেদেস ও নাহুয়েল মোলিনাকে।

চেনা মুখগুলোর অনুপস্থিতি স্বাভাবিকভাবেই নতুনদের জন্য খুলে দিয়েছে সম্ভাবনার দুয়ার। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন তরুণ সেন্টার-ব্যাক অ্যারন আনসেলমিনো। নিকো পাজ, মাতিয়াস সুলে, ফ্রাঙ্কো মাস্তানতুওনো ও ভালেন্তিন বার্কোদের মতো তরুণ তুর্কিদের সামনে এখন নিজেদের প্রমাণ করার সময়।

.আর্জেন্টিনাকে ‘মিথ্যা’ বলেছে মেসির পা–জোড়া.

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ (চেলসি), হেরেনিমো রুলি (ম্যানচেস্টার সিটি), হুয়ান মুসো (আতলেতিকো মাদ্রিদ), সান্তিয়াগো বেলত্রান (রিভার প্লেট) ডিফেন্ডার: গঞ্জালো মন্তিয়েল (রিভার প্লেট), অগাস্টিন জিয়াই (পালমেইরাস), অ্যারন আনসেলমিনো (চেলসি), মারিয়ানো ত্রোইলো (পার্মা), লিওনার্দো বালের্দি (রোমা), লিসান্দ্রো মার্তিনেজ (ম্যানচেস্টার ইউনাইটেড), ফাকুন্দো মেদিনা (বায়ার লেভারকুসেন), নিকোলাস তালিয়াফিকো (অলিম্পিক লিওঁ), রোমান ভেগা (জেনিত)।

.

মিডফিল্ডার: এজেকিয়েল ফার্নান্দেজ (বায়ার লেভারকুসেন), মাক্সিমো পেরোনে (কোমো ), এজেকিয়েল পালাসিওস (ইপসউইচ টাউন), ভালেন্তিন বার্কো (চেলসি), অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার (লিভারপুল), এনজো ফার্নান্দেজ (ম্যানচেস্টার সিটি), নিকোলাস পাজ (কোমো)।

.

ফরোয়ার্ড: মাতিয়াস সুলে (রোমা), ফ্রাঙ্কো মাস্তানতুওনো (ফিওরেন্তিনা), জুলিয়ানো সিমিওনে (আতলেতিকো মাদ্রিদ), জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি (বেনফিকা), থিয়াগো আলমাদা (রিভারপ্লেট), হোসে মানুয়েল লোপেজ (পালমেইরাস), সান্তিয়াগো কাস্ত্রো (রোমা), হুলিয়ান আলভারেজ (আতলেতিকো মাদ্রিদ)।

.ফুটবলাররা কি আসলেই বোকা, নাকি আমরা ভুল জানি




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »