● ●


তরঙ্গ নবায়ন ব্যয় আরও যৌক্তিক করার আহ্বান মোবাইল অপারেটরদের
প্রকাশ: ৫ নভেম্বর, ২০২৬, ২:৩৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

তরঙ্গ নবায়ন ব্যয় আরও যৌক্তিক করার আহ্বান মোবাইল অপারেটরদের

দেশের টেলিযোগাযোগ খাতে বিনিয়োগ বাড়ানো, নেটওয়ার্কের মান উন্নত করা ও সারা দেশে সংযোগ সম্প্রসারণের স্বার্থে তরঙ্গ নবায়নের ব্যয় যৌক্তিক করার আহ্বান জানিয়েছেন মোবাইল ফোন অপারেটররা। একই সঙ্গে তরঙ্গের ফি পরিশোধের শর্তে নমনীয়তা চেয়েছেন তাঁরা।

রাজধানীর বনানীতে বুধবার অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (অ্যামটব) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার তানভীর মোহাম্মদ, রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার সাহেদ আলম এবং বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান।

.

অপারেটরদের প্রতিনিধিরা বলেন, বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে রাজস্বের তুলনায় তরঙ্গের পেছনে ব্যয়ের হার এশিয়া-প্যাসিফিক অঞ্চল ও বৈশ্বিক গড়ের চেয়ে বেশি। অন্যদিকে গ্রাহকপ্রতি গড় আয় (এআরপিইউ) প্রত্যাশিত হারে বাড়ছে না। এর পাশাপাশি পরিচালন ব্যয় ও নেটওয়ার্ক সম্প্রসারণের খরচ বাড়ছে। এমন পরিস্থিতিতে তরঙ্গের উচ্চ ফি নেটওয়ার্ক উন্নয়ন ও সেবার মান বাড়াতে বিনিয়োগের সক্ষমতা কমিয়ে দিচ্ছে।

তাই তরঙ্গের মূল্য নির্ধারণের ক্ষেত্রে টেলিযোগাযোগ খাতের রাজস্ব, বাজারের বাস্তবতা, ভবিষ্যৎ বিনিয়োগের প্রয়োজন এবং আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনার আহ্বান জানান মোবাইল অপারেটররা। তাঁদের মতে, দাম যৌক্তিক হলে নেটওয়ার্ক সম্প্রসারণ, সেবার মান উন্নয়ন ও গ্রাহকদের সাশ্রয়ী সংযোগ নিশ্চিত করা সহজ হবে।

.

গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার তানভীর মোহাম্মদ বলেন, ২০ বছরের তরঙ্গের লাইসেন্সের মূল্য ১৫ বছরের লাইসেন্সের মূল্যের সঙ্গে সরাসরি আনুপাতিক হারে নির্ধারণ করা যৌক্তিক নয়। প্রযুক্তি, বাজার ও চাহিদার পরিবর্তনের পাশাপাশি বিনিয়োগের ঝুঁকি বিবেচনায় নিয়ে মূল্য নির্ধারণ করা প্রয়োজন।

রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার সাহেদ আলম বলেন, টেলিযোগাযোগ খাতের রাজস্ব ও বিনিয়োগ সক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে স্পেকট্রামের মূল্য নির্ধারণ করা উচিত। একটি ভারসাম্যপূর্ণ ও বিনিয়োগবান্ধব কাঠামো নেটওয়ার্ক সম্প্রসারণ, সেবার মান উন্নয়ন এবং ডিজিটাল অন্তর্ভুক্তি বাড়াতে সহায়তা করবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যামটব মহাসচিব মোহাম্মদ জুলফিকার।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »