● ●


মদিনায় ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যার আশঙ্কা
প্রকাশ: ৭ নভেম্বর, ২০২৬, ৩:৫২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

মদিনায় ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যার আশঙ্কা

সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে শনিবার মাঝারি থেকে বজ্রসহ ভারী বৃষ্টিপাত, আকস্মিক বন্যা, শিলাবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)। এ পরিস্থিতিতে বাসিন্দা ও পর্যটকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।পূর্বাভাস অনুযায়ী, মক্কা, মদিনা, হাইল, কাসিম, নর্দার্ন বর্ডারস, জাজান, আসির ও আল-বাহাসহ বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও ধুলিঝড়ের কারণে দৃষ্টিসীমা প্রায় শূন্যে নেমে আসার আশঙ্কাও রয়েছে।মদিনায় বিশেষ সতর্কতামদিনা অঞ্চলে শনিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে এনসিএম। এর সঙ্গে প্রবল বাতাস, শিলাবৃষ্টি, বজ্রপাত ও আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে।সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় সৌদি রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ (এসআরসিএ) মদিনায় ৭০টি অ্যাম্বুলেন্স দল ও সহায়তাকারী যানবাহন প্রস্তুত রেখেছে। মসজিদে নববী ও কেন্দ্রীয় এলাকার স্বেচ্ছাসেবী অ্যাম্বুলেন্স দলকেও প্রস্তুত রাখা হয়েছে। সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত কর্তৃপক্ষ বৃষ্টির সময় উপত্যকা, পানিপ্রবাহের পথ ও জলাবদ্ধ এলাকায় না যাওয়ার এবং প্রবাহিত পানির মধ্য দিয়ে রাস্তা পারাপার না হওয়ার আহ্বান জানিয়েছে। জরুরি চিকিৎসাসেবার জন্য ৯৯৭ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।সোমবার-মঙ্গলবার বাড়তে পারে বৃষ্টির তীব্রতাএনসিএমের মুখপাত্র হুসেইন আল-কাহতানি জানিয়েছেন, সোমবার ও মঙ্গলবার দেশের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাতের তীব্রতা বাড়তে পারে। শনিবার জেদ্দা ও রাবিগেও মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, অক্টোবর থেকে ডিসেম্বর সৌদি আরবে তুলনামূলক বৃষ্টিপ্রবণ সময়। বিশেষ করে নভেম্বরে দেশটির পশ্চিমাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পার্বত্য এলাকায় বৃষ্টিপাত বাড়ে।তবে ভারী বর্ষণে শুষ্ক উপত্যকা ও নিচু এলাকায় আকস্মিক পানির ঢল তৈরি হয়ে প্রাণহানির ঝুঁকি বাড়তে পারে। এ কারণে আবহাওয়ার সর্বশেষ সতর্কবার্তা অনুসরণ এবং বন্যাপ্রবণ এলাকা এড়িয়ে চলতে বাসিন্দা ও পর্যটকদের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।সূত্র: আরব নিউজআরএ




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »