জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সজুড়ে বিক্ষোভ করেছেন লাখো মানুষ। শনিবার দেশটির বিভিন্ন শহরে আয়োজিত বিক্ষোভে এক লাখ ৪৬ হাজার মানুষ অংশ নিয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে আয়োজকদের দাবি, বিক্ষোভকারীর সংখ্যা ছিল আড়াই লাখ। শুধু প্যারিসেই অংশ নেন ৪৬ হাজার থেকে ৭৫ হাজার মানুষ।বিক্ষোভ ঘিরে দেশজুড়ে প্রায় ৭০ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়। প্যারিসে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ করে। লিয়ন শহরেও বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়। ইরানের স্থলবাণিজ্য বন্ধে টাস্কফোর্স গঠন করল যুক্তরাষ্ট্র গত সেপ্টেম্বরে ফরাসি উচ্চবিদ্যালয়গুলোর দুরবস্থা ও পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাবের প্রতিবাদে শিক্ষার্থীদের নেতৃত্বে আন্দোলন শুরু হয়। পরে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, নিম্ন মজুরি ও কর্মপরিবেশের অবনতিসহ নানা দাবিতে আন্দোলন ছড়িয়ে পড়ে। এতে শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও অংশ নিচ্ছেন।আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে বিক্ষোভ নতুন রাজনৈতিক মাত্রা পেয়েছে। আগামী এপ্রিলে অনুষ্ঠেয় নির্বাচনে ডানপন্থি প্রার্থী মেরিন লে পেন ও বামপন্থী নেতা জ্যঁ-লুক মেলেশঁ এগিয়ে রয়েছেন। শনিবার সমর্থকদের এক সমাবেশে মেলেশঁ অর্থনীতিকে চাঙা করতে ভোক্তা ব্যয় বাড়ানো এবং দেশের বিদ্যমান আর্থিক সম্পদ সামাজিক ও পরিবেশগত উন্নয়নে কাজে লাগানোর প্রতিশ্রুতি দেন।সূত্র: আলজাজিরাআরএ