● ●


উইকেটশুন্য সেশন, চাপে বাংলাদেশ
প্রকাশ: ৮ নভেম্বর, ২০২৬, ৩:১২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

উইকেটশুন্য সেশন, চাপে বাংলাদেশ

সিলেট টেস্টে চতুর্থ দিনের প্রথম সেশনে ২ উইকেট পেয়েছিল বাংলাদেশ। ২ স্পিনারের পাওয়া ওই ২ উইকেটর পর ধারণা করা হচ্ছিল, উইকেট ধীরে ধীরে স্পিনারদের জন্য সহায়ক হয়ে উঠছে। তবে দ্বিতীয় সেশনে বাংলাদেশি স্পিনারদের হতাশ করেছেন কাভেম হজ এবং কেভিন উইকহ্যাম। পুরো দ্বিতীয় সেশনে ২৮ ওভার বোলিং করে একটি উইকেটও হারায়নি উইন্ডিজ। উইকহ্যাম-হজ মিলে এই সেশনে যোগ করেছেন ১৩১ রান। দুজনের জুটির রান এখন ১৪০। সেঞ্চুরি থেকে ৭ রান দূরে আছেন হজ, ৬৩ রানে অপরাজিত উইকহ্যাম। দ্বিতীয় সেশন শেষে উইন্ডিজের রান ২ উইকেটে ২৫৯। সফরকারীদের লিড এখন ২২৯ রানের। এর আগে চতুর্থ দিন বাংলাদেশ প্রথম উইকেট পায় তাইজুল ইসলামের হাত ধরে। উইন্ডিজের দলীয় ৮৫ রানের মাথায় জশুয়া ডি সিলভকে এলবিডব্লিউ করেন তিনি।প্রথম উইকেট পাওয়ার পর ১০ রানের মাথায় ব্রেন্ডন কিংয়ের উইকেটও পেতে পারতেন তাইজুল। তবে শর্ট কাভারে ক্যাচটা তালুবন্দী করতে পারেননি তাওহীদ হৃদয়। তবে কিংয়ের উইকেট পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। উইন্ডিজের দলীয় ১১৯ রানে মেহেদী হাসান মিরাজ স্লিপে শান্তর ক্যাচে পরিণত করেন কিংকে। প্রথম ইনিংসে ৩৫৬ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে ৩৮৬ রান করে ৩০ রানের লিড নেয় বাংলাদেশ।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »