● ●


সাফ খেলতে সোমবার ঢাকায় আসছেন হামজা-ফারহান
প্রকাশ: ৭ নভেম্বর, ২০২৬, ৭:৩৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

সাফ খেলতে সোমবার ঢাকায় আসছেন হামজা-ফারহান

ঘরের মাঠে চলমান সাফে ট্রফির দিকে চোখ রেখেই অভিযানে নেমেছে বাংলাদেশ। হামজা, তপু, ফারহানদের ছাড়া ভুটানের বিপক্ষে ১-০ গোলের জয় দিয়ে টুর্নামেন্টে যাত্রা করেছে তারা। প্রথম ম্যাচ জেতায় বাংলাদেশ দলের স্পিরিট অনেক বেড়েছে। আগামী সোমবার ইংল্যান্ড থেকে উড়ে ঢাকায় আসছেন দলের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরী ও ফারহান। এই দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় যোগ দিলে দলের স্পিরিট আরো বেড়ে যাবে বলে মনে করে শেখ মোরসালিন।গত সাফে খেলেই তারকা বনে গেছেন এই ফুটবলার। এবার এই তরুণ মনে-প্রাণে চাইছেন সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা নিজেদের করে নিতে। মোরসালিন বলেন, ‘গত যে সাফ ছিল, ওইটা থেকে আমার ক্যারিয়ার শুরু। কিন্তু আমরা ট্রফি নিতে পারিনি। তাই আমি মনে-প্রাণে চাচ্ছি যে, যেভাবে হোক এবার আমি ট্রফি নিতে চাই। স্পেশালি এটা আমার ইচ্ছা ছিল। এখনো আছে। আমি আমার জায়গা থেকে সেরাটা দেওয়ার চেষ্টা করব, যদি সুযোগ পাই। আর অবশ্যই তো আমাদের এবার ট্রফি নিতেই হবে। আমাদের ঘরের মাঠে খেলা। সো ওইটাই আমাদের সবারই টার্গেট এখন।’বাংলাদেশের পরবর্তী ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে। এই ম্যাচ সামনে রেখে নিজেদের প্রস্তুত করছে স্বাগতিকরা। গতকাল অনুশীলনের ফাঁকে মোরসালিন বললেন, ‘হামজা ভাই, ফারহান—ওরা আসলে আমাদের মানে টিমের যে স্পিরিট ছিল, আমরা আশা করছি স্পিরিট আরো বাড়বে ইনশাল্লাহ।’ ভুটানের বিপক্ষে কী কারণে দলে ছিলেন না? এমন প্রশ্নের উত্তরে তরুণ ফরোয়ার্ড মোরসালিন জানান, ‘আসলে ইনজুরি নয়, আমার একটু জ্বর ছিল। আরো চার-পাঁচ দিন আগে আমি রিকভার করেছি। তাই এখন একদম শতভাগ ফিট আমি। আশা করছি, আমি সুযোগ পেলে ভালো করব।’ প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশকে কঠিন চ্যালেঞ্জ জানাতে পারে শ্রীলঙ্কা। কেননা তাদের দলে বংশোদ্ভূত খেলোয়াড়ে ঠাসা। বর্তমান শ্রীলঙ্কা দল নিয়ে কতটুকু ধারণা আছে আপনাদের? মোরসালিন বলেন, ‘এ নিয়ে আমি একমত যে, শ্রীলঙ্কা দলটি সত্যি খুবই ভালো। তো আমরা হালকাভাবে নিচ্ছি না। আমরা ওইভাবেই প্রস্তুতি নিচ্ছে। যেহেতু আমরা প্রথম ম্যাচ জিতেছি, আমাদের আত্মবিশ্বাস এখন ভালো। সবাই ভালো একটা ফেজে আছে। আমরা আশা করছি আমরা জিতব এবং জেতার জন্যই আমরা পরবর্তী ম্যাচ খেলবো ইনশাল্লাহ।’বর্তমান বাংলাদেশ দলটিও প্রবাসী খেলোয়াড়ে ভরপুর। আসন্ন ম্যাচে বাংলাদেশ ও শ্রীলঙ্কা দলের প্রবাসী ফুটবলারদের মধ্যে আলাদা একটা লড়াই দেখা যেতে পারে। তবে এভাবে বিষয়টি ভাবছেন না মোরসালিন। তিনি বলেন, ‘আমরা আমাদের প্লেয়ারের সঙ্গে ওদের আসলে তুলনা করতে চাই না। আমরা মনে করি, ওরা অবশ্যই ভালো। আর আমরা বিশ্বাস করি, আমাদের টিমও খুব ভালো। তাই আমরা খুবই আত্মবিশ্বাসী যে আমরা জিতব।’বাংলাদেশ দলে স্ট্রাইকারের সংকট। দলে সুযোগ পেলে নিজের সর্বোচ্চটা নিংড়ে দিতে চান মোরসালিন। তিনি বলেন, ‘আমি যখনই যেখানে যতটুকু সুযোগ পাই, সব সময় চেষ্টা করি শতভাগ দেওয়ার। যদি সুযোগ পাই আমি আমার জায়গা থেকে সেরাটাই দেওয়ার চেষ্টা করব।’ গত ম্যাচে আরো বড় ব্যবধানে ভুটানকে হারাতে পারত বাংলাদেশ। সুযোগ মিস হওয়ায় প্রত্যাশিত গোল পায়নি স্বাগতিকরা। মোরসালিন মনে করেন, এক দিক থেকে ভালোই হয়েছে। তিনি বলেন, ‘ভালো হয়েছে যে অনেক সময় হয় যে অনেক বেশি গোল দিয়ে ফেললে বডি রিল্যাক্স হয়ে যায়। সো আমি মনে করি ওই দিক থেকে যে না আমাদের ওই মানে আমরা এখনো সবাই খুব হাঙ্গার হয়ে আছে।’এদিকে ইনজুরির কারণে গত ম্যাচে খেলতে পারেননি অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণ। তবে ইনজুরি কাটিয়ে পরবর্তী ম্যাচে খেলার জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ অধিনায়ক। টিম ম্যানেজমেন্টের প্রত্যাশা, শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে পাওয়া যাবে তাকে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »