● ●


নিকাহ রেজিস্ট্রারদের অধিকার নিশ্চিত করতে ৫ দফা দাবি
প্রকাশ: ৮ নভেম্বর, ২০২৬, ৭:৫২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

নিকাহ রেজিস্ট্রারদের অধিকার নিশ্চিত করতে ৫ দফা দাবি

একই ইউনিয়ন পরিষদ এলাকায় একাধিক নিকাহ রেজিস্ট্রার (কাজী) নিয়োগের সিদ্ধান্ত বাতিলসহ পাঁচ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ও নিকাহ রেজিস্ট্রার কল্যাণ ঐক্য পরিষদ।রোববার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এসব দাবি তুলে ধরেন।তাদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন বিধিমালা অনুযায়ী বর্তমানে কর্মরত নিকাহ রেজিস্ট্রারদের কর্ম-অধিক্ষেত্র ও অধিকার বহাল রাখা। বিদ্যমান কর্ম-অধিক্ষেত্র বিভক্ত করে একজনের স্থলে একাধিক নিকাহ রেজিস্ট্রার নিয়োগের বিধান না করা। এছাড়া মুসলিম বিয়ে ও তালাক নিবন্ধন বিধিমালা প্রণয়ন ও সংশোধনসংক্রান্ত কমিটিতে সারাদেশের নিকাহ রেজিস্ট্রারদের পক্ষ থেকে কমপক্ষে দুইজন যোগ্য ও অভিজ্ঞ প্রতিনিধিকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার দাবি জানায় সংস্থাটি।নিকাহ রেজিস্ট্রার নিয়োগের ক্ষেত্রে মাদরাসাভিত্তিক ধর্মীয় শিক্ষা, ইসলামী শরিয়ত, মুসলিম পারিবারিক আইন এবং বিবাহ ও তালাক নিবন্ধন বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি। এসব যোগ্যতা উপেক্ষা করে শুধু সাধারণ শিক্ষাগত ডিগ্রির ভিত্তিতে নিয়োগের প্রস্তাব বাতিলেরও দাবি তাদের।সংগঠনটির আরেকটি দাবি, নিকাহ রেজিস্ট্রারদের কর্ম-অধিক্ষেত্র ও নিয়োগসংক্রান্ত বিতর্কিত প্রস্তাবিত বিধিমালা বাতিল করে সংশ্লিষ্ট সব পক্ষের মতামতের ভিত্তিতে যুগোপযোগী ও বাস্তবসম্মত বিধিমালা প্রণয়ন করতে হবে।পঞ্চম দাবিতে বিবাহ ও তালাক নিবন্ধনের বিভিন্ন ফি বাড়ানোর প্রস্তাব করেছে তারা। এর মধ্যে বিয়ে নিবন্ধন ফি প্রতি হাজারে ১৪ টাকার পরিবর্তে ২০ টাকা এবং পাঁচ লাখ টাকার পরবর্তী প্রতি লাখে ১০০ টাকার পরিবর্তে ৩০০ টাকা করার দাবি রয়েছে। এ ছাড়া তালাক নিবন্ধন ফি ১ হাজার থেকে বাড়িয়ে ২ হাজার টাকা, বিয়ের নকল ফি ৫০ থেকে বাড়িয়ে ২০০ টাকা এবং কমিশন ফি ৫০০ টাকা নির্ধারণের দাবি জানিয়েছে সংগঠনটি।সংবাদ সম্মেলনে নেতারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও পেশাজীবীদের বেতন-ভাতা এবং সুযোগ-সুবিধা বাড়ানো হলেও নিকাহ রেজিস্ট্রারদের নিবন্ধন ফি বাড়ানো হয়নি। ফলে তাদের আর্থিক বিষয়টি বিবেচনায় নেওয়া জরুরি।সংবাদ সম্মেলনে বলা হয়, আমরা প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী, আইন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সকল দায়িত্বশীল ব্যক্তির প্রতি উদাত্ত আহবান জানাচ্ছি-আমাদের দাবিগুলো গুরুত্বের সাথে বিবেচনা করুন এবং যেকোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে নিকাহ রেজিস্ট্রারদের প্রতিনিধিদের সাথে আলোচনায় বসুন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে এ সমস্যার একটি ন্যায়সংগত ও গ্রহণযোগ্য সমাধান সম্ভব।কর্মসূচি: সংবাদ সম্মেলনে বলা হয়, আমাদের ন্যায়সংগত দাবিগুলো বাস্তবায়ন এবং অধিক্ষেত্র সুরক্ষিত রাখার দাবিতে আগামীকাল ৯ নভেম্বর সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানব বন্ধন এবং প্রধানমন্ত্রী ও আইন মন্ত্রীকে স্মারক লিপি প্রদান করা হবে।সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির সভাপতি মাওলানা শাহ মোঃ নেছারুল হক, মহাসচিব মাওলানা কাজী মোঃ সেলিম রেজা, মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতির সভাপতি মাওলানা কাজী মোঃ নজরুল ইসলাম তালুকদার, নিকাহ রেজিস্টার ইকবাল হোসেন, আশরাফ উদ্দিন ভুইয়া, নুরুল আমিন, মফিজুল ইসলাম, আজিজুল হক সুমন, মশিউর রহমান, শিহাব উদ্দীন, ইয়াহিয়া মাসুদ ও আব্দুর রাজ্জাক প্রমুখ।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »