● ●


ভূমি নিবন্ধন, নামজারি ও কর ব্যবস্থায় সংস্কারের সুপারিশ সংসদীয় কমিটির
প্রকাশ: ৮ নভেম্বর, ২০২৬, ৮:২৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভূমি নিবন্ধন, নামজারি ও কর ব্যবস্থায় সংস্কারের সুপারিশ সংসদীয় কমিটির

হয়রানিমুক্ত ও জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করতে ভূমি নিবন্ধনসংক্রান্ত কার্যক্রম ভূমি মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করার সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সঙ্গে নামজারি প্রক্রিয়া অটোমেশনের আওতায় আনা, ভূমি প্রশাসন ডিজিটাল করা এবং মাঠপর্যায়ে দুর্নীতি ও দালালদের দৌরাত্ম্য বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।রোববার সংসদ ভবনে কমিটির দ্বিতীয় বৈঠকে এসব সুপারিশ করা হয়। কমিটির সভাপতি নাসের রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য ও ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, জয়নাল আবদিন, সুলতানা আহমেদ, মো. মাহবুবুর রহমান (বেলাল) এবং মুহাম্মদুল্লাহ অংশ নেন।বৈঠকের শুরুতে আলোচ্যসূচি অনুযায়ী প্রথম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয়। পরে প্রথম বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়।বৈঠকে সর্বস্তরে বৈষম্য, অব্যবস্থাপনা ও দুর্নীতি দূর করে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়। এ লক্ষ্যে ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নামজারি প্রক্রিয়া অটোমেশনের আওতায় আনা এবং সাবরেজিস্ট্রারদের দৌরাত্ম্য রোধে ভূমি নিবন্ধনসংক্রান্ত কার্যক্রম ভূমি মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করার সুপারিশ করা হয়।অবৈধ দখলদারদের অবস্থান শনাক্ত করতে জেলাভিত্তিক অর্পিত সম্পত্তির পরিমাণ ও সম্ভাব্য মৌজামূল্য নির্ধারণের সুপারিশ করা হয়। পাশাপাশি দীর্ঘদিন ধরে চলমান ভূমিসংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়।একই জমির দলিল জামানত হিসেবে ব্যবহার করে একাধিক ব্যাংক থেকে ঋণ নেওয়ার মতো অনিয়ম প্রতিরোধেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে কমিটি। এ জন্য ব্যাংকিং ব্যবস্থায় জমির মালিকানা ও বন্ধকসংক্রান্ত তথ্যের সমন্বিত আদান-প্রদান নিশ্চিত করতে কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।বৈঠকে উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশন এলাকায় জমির প্রকৃত বাজারমূল্য নির্ধারণের সুপারিশ করা হয়। একই সঙ্গে স্থাবর সম্পত্তি হস্তান্তরের মূল্য বাজারমূল্যের সঙ্গে যৌক্তিকীকরণ এবং জমি হস্তান্তরসংক্রান্ত বিভিন্ন ফি ও গেইন ট্যাক্স যৌক্তিক পর্যায়ে নির্ধারণের কথা বলা হয়।ভূমির মালিকানা নিয়ে সামাজিক সংঘাত নিরসন, ন্যায্য ও স্বচ্ছ ভূমি উন্নয়ন করব্যবস্থা প্রতিষ্ঠা এবং নাগরিকবান্ধব ভূমিসেবা নিশ্চিত করতে বিদ্যমান ভূমি প্রশাসনব্যবস্থাকে সমন্বিত ডিজিটাল ব্যবস্থায় রূপান্তরের সুপারিশ করা হয়।এ ছাড়া ‘বাংলাদেশ সার্ভে অ্যান্ড সেটেলমেন্ট ও ভূমি প্রশাসন প্রশিক্ষণ একাডেমি স্থাপন’ শীর্ষক প্রকল্পের আওতায় ভূমি কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণের জন্য আধুনিক ও স্থায়ী প্রশিক্ষণ একাডেমি নির্মাণের উদ্যোগ দ্রুত বাস্তবায়নের সুপারিশ করা হয়। এ লক্ষ্যে খাসজমি নির্বাচনের কার্যক্রম দ্রুত সম্পন্ন করার ওপর গুরুত্ব দেওয়া হয়।মাঠপর্যায়ে দুর্নীতি প্রতিরোধ এবং সহকারী কমিশনার (ভূমি), ভূমি অধিগ্রহণ (এলএ) শাখা ও কানুনগো কার্যালয়ে সেবাগ্রহীতাদের হয়রানি বন্ধের বিষয়েও আলোচনা হয়। এসব কার্যালয়ে দালালমুক্ত পরিবেশে ভূমিসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে কমিটি।বৈঠকে ভূমি মন্ত্রণালয়ের সচিব, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান, মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »