● ●


যুবসমাজ ঐক্যবদ্ধ থাকলে মাদক নির্মূল করা সম্ভব: এমপি এনামুল
প্রকাশ: ৯ নভেম্বর, ২০২৬, ১:২৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

যুবসমাজ ঐক্যবদ্ধ থাকলে মাদক নির্মূল করা সম্ভব: এমপি এনামুল

চট্টগ্রামের সংসদ সদস্য এনামুল হক এনাম বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সনাতন ধর্মাবলম্বীদের পাশে আছেন। আপনাদের ভয় পাওয়ার কিছু নেই। আপনাদের নিরাপত্তা ও স্বাধীনভাবে চলাফেরা নিশ্চিত করতে প্রশাসন সবসময় পাশে থাকবে। আপনারা ১২ ফেব্রুয়ারির নির্বাচনে কোনো বিনিময় ছাড়াই ধানের শীষকে বিজয়ী করেছেন। আপনারা নির্ভয়ে ধর্মীয় উৎসব পালন করবেন। কোনো দুষ্কৃতকারী এতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাকে ছাড় দেওয়া হবে না।৮ নভেম্বর রোববার রাতে চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট বুড়াকালি মন্দিরে শ্যামাপূজা পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এমপি এনাম বলেন, তরুণ ও যুবসমাজ ঐক্যবদ্ধ থাকলে মাদক নির্মূল করা সম্ভব। মাদক কারবারি ও চাঁদাবাজরা সরকারের চেয়ে শক্তিশালী নয়। কোনো অবস্থাতেই মাদক ও চাঁদাবাজদের ছাড় দেওয়া হবে না। অভিভাবকেরা একটু সচেতন থাকলে আমরা মাদকমুক্ত সমাজ গড়তে পারব। মাদক কারবারি ও চাঁদাবাজদের কঠোর হস্তে দমন করা হবে। কোনোভাবেই তাদের ছাড় দেওয়া হবে না।এ সময় উপস্থিত ছিলেন পটিয়া থানার ওসি জিয়াউল হক, পটিয়া জন্মাষ্টমী উদযাপন পরিষদের নেতা শ্যামল দে, পূজা উদযাপন পরিষদের নেতা তাপস দে, মন্দিরের পুরোহিত আশিষ চক্রবর্তী, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন নাজিম, বিএনপি নেতা আবু বক্কর, মো. উল্লাহ, নুর হোসেন, খোরশেদ আলম, মো. করিম, আবুল হোসেন, যুবদল নেতা মো. শুক্কুর, এমরান, তারেক, ছাত্রদল নেতা আশিক, নিহন, আবু বক্কর প্রমুখ।এদিকে, বুড়াকালি মন্দিরে শ্যামাপূজা উপলক্ষে হাজারো ভক্তের সমাগম ঘটে। এতে দেশ-বিদেশের ভক্ত-অনুরাগীরা ভিড় করেন। পূজাকে কেন্দ্র করে বসে লোকজ মেলা।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »