● ●


সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনে আবারও হামলা
প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৬, ৯:০২ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনে আবারও হামলা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে আবারও হামলার ঘটনা ঘটেছে। দেশটির পশ্চিমাঞ্চলের মদিনা এলাকায় সোমবার পাইপলাইনটি লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে সীমিত পরিসরে আগুনের সূত্রপাত হয়। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ তথ্য জানিয়েছে।সৌদি জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, হামলায় কেউ আহত বা নিহত হননি। পাইপলাইনের কার্যক্রমও স্বাভাবিক রয়েছে। তবে হামলার পেছনে কারা জড়িত, সে বিষয়ে প্রতিবেদনে কিছু জানানো হয়নি।এদিকে সৌদি আরব ও দেশটির সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনীর জোটের সঙ্গে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের সংঘাত আরো তীব্র হচ্ছে। এর মধ্যেই গুরুত্বপূর্ণ এই তেল পাইপলাইনে নতুন করে হামলার ঘটনা ঘটল। সৌদি তেল পাইপলাইনে হামলা নিয়ে ইরানকে দায়ী করলেন ট্রাম্প হরমুজ প্রণালি এড়িয়ে তেল পরিবহনের জন্য পাইপলাইনটি সৌদি আরবের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধের কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল এখনো কঠোরভাবে সীমিত রয়েছে। এতে বৈশ্বিক জ্বালানি সংকট আরো গভীর হচ্ছে। এই যুদ্ধ শুরুর পর থেকে পাইপলাইনটি কয়েক দফা হামলার শিকার হয়েছে।ইয়েমেনের হুথিরাও অতীতে সৌদি আরবের তেল অবকাঠামো লক্ষ্য করে বারবার হামলা চালিয়েছে। এসব হামলায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে তেল শোধনাগার ও তেল সংরক্ষণাগারও রয়েছে।প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ (৭৪৫ মাইল) ইস্ট-ওয়েস্ট পাইপলাইনটি আরব উপদ্বীপের মরুভূমির মধ্য দিয়ে বিস্তৃত। গত সেপ্টেম্বরে ড্রোন হামলার পর কয়েক দিনের জন্য এটি বন্ধ রাখতে হয়েছিল। সৌদি আরবের দাবি, ওই ড্রোনগুলো ইরাক থেকে ছোড়া হয়েছিল।হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহে বিঘ্ন ঘটার পর সৌদি আরব এই পাইপলাইনের মাধ্যমে তেল পরিবহনের পরিমাণ বাড়িয়েছে। দেশটির রাজধানী রিয়াদ প্রতিদিন প্রায় ৪০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল এই পাইপলাইন দিয়ে লোহিত সাগরের উপকূলীয় ইয়ানবু বন্দরে পাঠাচ্ছে। এই পরিমাণ বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ৪ শতাংশের সমান।এএম




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »