● ●


অভিশংসনের মুখে হেগসেথ, পাশে দাঁড়ালেন ট্রাম্প ও রুবিও
প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৬, ৯:২৮ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

অভিশংসনের মুখে হেগসেথ, পাশে দাঁড়ালেন ট্রাম্প ও রুবিও

ইরানের বিরুদ্ধে যুদ্ধে অবৈধ সামরিক নির্দেশ কার্যকর করার অভিযোগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ পরিস্থিতিতে তার পাশে দাঁড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। রুবিও অভিশংসনের উদ্যোগকে ‘অন্যায্য’ বলে মন্তব্য করেছেন। একই সঙ্গে হেগসেথকে একজন ভালো মন্ত্রী হিসেবে অভিহিত করেছেন।অভিশংসনের উদ্যোগ আসতে পারে, তা আগে থেকেই আঁচ করতে পেরেছিলেন হেগসেথ। গত সপ্তাহেই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি অভিশংসনের প্রস্তাবগুলোকে ‘রাজনৈতিক নাটক’ বলে আখ্যা দেন। একই সঙ্গে স্পষ্ট করেন, তিনি প্রতিরক্ষামন্ত্রীর পদ ছাড়ছেন না।এ ছাড়া অভিশংসনের প্রস্তাব উত্থাপনকারী বিদায়ী রিপাবলিকান কংগ্রেস সদস্য থমাস ম্যাসিকে ‘অসন্তুষ্ট কংগ্রেসম্যান’ বলে কটাক্ষ করেন হেগসেথ। রিপাবলিকান দলের প্রাথমিক নির্বাচনে জয়ী হতে না পারায় ম্যাসি এমন আচরণ করছেন বলে মন্তব্য করেন তিনি। ইরান যুদ্ধের দায়ে হেগসেথকে বলির পাঁঠা বানাচ্ছেন রিপাবলিকানরা অভিশংসনের মুখে হেগসেথকেন্টাকি অঙ্গরাজ্যের প্রতিনিধি থমাস ম্যাসি মার্কিন প্রতিনিধি পরিষদের অধিবেশনে হেগসেথের বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব উত্থাপন করেন।ম্যাসির অভিযোগ, ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে হেগসেথ জেনেশুনে বেআইনি নির্দেশ কার্যকর করেছেন। অভিশংসনের প্রস্তাবে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর একটি হলো, সামরিক অভিযান পরিচালনার আগে কংগ্রেসের অনুমোদন না নেওয়া।এদিকে অভিশংসনের উদ্যোগের মুখে হেগসেথের প্রতি সমর্থন জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। রুবিও এ উদ্যোগকে অন্যায্য বলে মন্তব্য করেছেন এবং হেগসেথের পক্ষে অবস্থান নিয়েছেন।এএম




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »