● ●


ফিলিস্তিনি শিশুদের জীবনের চেয়ে আমার ক্যারিয়ার বড় নয়: জুলিয়েট স্টিভেনসন
প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনি শিশুদের জীবনের চেয়ে আমার ক্যারিয়ার বড় নয়: জুলিয়েট স্টিভেনসন

ফিলিস্তিনি শিশুদের জীবনের চেয়ে নিজের অভিনয়জীবন বা ক্যারিয়ারকে বেশি গুরুত্বপূর্ণ মনে করেন না বলে স্পষ্ট জানিয়েছেন ব্রিটিশ অভিনেত্রী জুলিয়েট স্টিভেনসন। গাজায় ইসরাইলের সামরিক অভিযানে শিশুদের ভয়াবহ দুর্ভোগের কথা তুলে ধরে তিনি বলেছেন, ফিলিস্তিনিদের পক্ষে কথা বলার কারণে কেউ তার সঙ্গে কাজ করতে না চাইলে তাতেও তার আপত্তি নেই। ক্যারিয়ারের চেয়ে ফিলিস্তিনি শিশুদের জীবন তার কাছে অনেক বেশি মূল্যবান।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ৬৯ বছর বয়সী এই অভিনেত্রী। সাক্ষাৎকারটির শিরোনাম ছিল ‘জুলিয়েট স্টিভেনসন অন গাজা: আই অ্যাম ডিসঅ্যাপয়েন্টেড বাই দ্য সাইলেন্স ইন মাই ইন্ডাস্ট্রি’।সাক্ষাৎকারে নিজের পেশাগত জীবনে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়ার সম্ভাব্য প্রভাব সম্পর্কে প্রশ্ন করা হলে স্টিভেনসন বলেন, ফিলিস্তিনিদের বিষয়ে তার বক্তব্য কারও পছন্দ না হলে সেই ব্যক্তি তার সঙ্গে কাজ করতে না চাইতেই পারেন। এমনকি নিজের বিশ্বাসের কারণে পেশাগতভাবে শাস্তির মুখে পড়লেও সংশ্লিষ্ট জায়গায় তার থাকার প্রয়োজন নেই বলে মনে করেন তিনি।এরপরই তিনি বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমি মনে করি না ফিলিস্তিনি শিশুদের জীবনের চেয়ে আমার ক্যারিয়ার বেশি গুরুত্বপূর্ণ। সত্যিই, আমি এমনটা একেবারেই মনে করি না।’তিনি আরো বলেন, জীবনের শেষ সময়ে পেছনে ফিরে তাকিয়ে যেন বলতে পারেন, সঠিক সময়ে সঠিক কাজটি করার চেষ্টা করেছিলেন—এটাই তার প্রত্যাশা।তবে অভিনয় ছেড়ে দেওয়ার কোনো ইচ্ছা তার নেই। অভিনয়কে ভালোবাসেন উল্লেখ করে স্টিভেনসন বলেন, নিজের কাজ চালিয়ে যেতে চান তিনি। মানুষের কাছে কার্যকরভাবে নিজের বক্তব্য পৌঁছে দেওয়ার জন্য তার পরিচিতি ও সামাজিক অবস্থানও গুরুত্বপূর্ণ। তবে ফিলিস্তিনের পক্ষে কথা বলার কারণে এখন পর্যন্ত পেশাগতভাবে কোনো শাস্তির মুখে পড়েছেন বলে মনে করেন না তিনি। বরং গত বছরে তিনি আগের যেকোনো সময়ের তুলনায় বেশি কাজ করেছেন।গাজার শিশুদের দুর্ভোগে ব্যথিতসাক্ষাৎকারে গাজার শিশুদের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এই অভিনেত্রী। তিনি বলেন, পৃথিবীর সব মা-বাবাই তাদের সন্তানদের সমানভাবে ভালোবাসেন। ফিলিস্তিনি মা-বাবারাও তাদের সন্তানদের ঠিক ততটাই ভালোবাসেন, যতটা অন্য দেশের মা-বাবারা নিজেদের সন্তানদের ভালোবাসেন। অথচ তাদের সন্তানদের ওপর যে ভয়াবহ দুর্ভোগ নেমে এসেছে, তা দেখেও রাজনীতিবিদেরা কীভাবে নীরব থাকছেন, তা তার বোধগম্য নয়।স্টিভেনসনের ভাষ্য অনুযায়ী, গাজায় অসংখ্য শিশু তাদের পরিবারের সবাইকে হারিয়েছে। অনেক মা-বাবা তাদের সন্তানদের হারিয়েছেন। অপুষ্টিতে ভুগছেন অন্তঃসত্ত্বা নারীরা। তাঁদের অনেকেই অপরিণত ও অত্যন্ত কম ওজনের সন্তান জন্ম দিচ্ছেন, যাদের বেঁচে থাকাও কঠিন হয়ে পড়ছে।তিনি আরো বলেন, গাজার অধিকাংশ স্বাস্থ্যসেবা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। যেসব হাসপাতালে এখনো চিকিৎসাসেবা চালু রয়েছে, সেখানেও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও ওষুধের তীব্র সংকট রয়েছে। মা ও নবজাতকদের চিকিৎসার সুযোগও সীমিত হয়ে পড়েছে।গাজার পরিস্থিতি দেখে বিশ্বের যেকোনো মায়ের আতঙ্কিত ও মানসিকভাবে বিপর্যস্ত হওয়ার কথা বলেও মন্তব্য করেন তিনি।ফিলিস্তিনের পক্ষে ব্রিটিশ মায়েদের সোচ্চার হওয়ার আহ্বানআলজাজিরার সঙ্গে সাক্ষাৎকারের সময় ফিলিস্তিনি মা-বাবার প্রতি ব্রিটিশ মায়েদের সংহতি জানানোর একটি উদ্যোগ নিয়েও কথা বলেন স্টিভেনসন।এ উদ্যোগের অংশ হিসেবে তিনি অভিনেত্রী জুডি ডেঞ্চ, মীরা সায়াল, সিয়েনা মিলারসহ শতাধিক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সঙ্গে যুক্তরাজ্যের জনপ্রিয় অনলাইন অভিভাবকত্ববিষয়ক প্ল্যাটফর্ম মামসনেটের প্রতিষ্ঠাতা জাস্টিন রবার্টসকে চিঠি লিখেছিলেন।তাদের দাবি ছিল, গাজায় আটকে থাকা মাতৃসেবা ক্লিনিকগুলোকে মিসর থেকে প্রবেশের সুযোগ দিতে এবং মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনাকারী বেসরকারি সংস্থাগুলোর প্রবেশাধিকার নিশ্চিত করতে যুক্তরাজ্য সরকারের ওপর চাপ সৃষ্টি করা হোক। বিশেষ করে নারী ও কিশোরীদের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য ও পরিচ্ছন্নতাসামগ্রী সরবরাহের বিষয়টিও গুরুত্ব পায় তাদের দাবিতে।স্টিভেনসন বলেন, এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো ব্রিটিশ মায়েদের সংগঠিত করে গাজার মায়েদের পাশে দাঁড়াতে উৎসাহিত করা। অনেকেই গাজার মানুষের দুর্ভোগ দেখে কিছু করতে চান, কিন্তু কীভাবে এগোবেন, তা বুঝতে পারেন না। এই উদ্যোগ তাদের জন্য একটি সুযোগ তৈরি করতে পারে।ইহুদি পরিবারের সঙ্গে সম্পর্কের কথাও তুলে ধরেনফিলিস্তিনের পক্ষে তার দীর্ঘদিনের অবস্থানের ব্যাখ্যা দিতে গিয়ে নিজের পারিবারিক পটভূমির কথাও তুলে ধরেন স্টিভেনসন। তিনি জানান, বহু বছর আগে ফিলিস্তিনিদের পরিস্থিতি সম্পর্কে জানার পর থেকেই বিষয়টি তাঁকে নাড়া দিয়েছিল। তার কাছে এটি চরম অবিচারের একটি উদাহরণ।স্টিভেনসনের স্বামী হিউ ব্রডি ইহুদি। তার শাশুড়ি হিটলারের নাৎসি শাসনামলে অস্ট্রিয়ার ভিয়েনা থেকে শরণার্থী হিসেবে পালিয়ে বেঁচেছিলেন।স্টিভেনসন বলেন, হলোকাস্টের ভয়াবহ পরিণতি এবং ইহুদিদের নিরাপত্তা ও সুরক্ষার প্রয়োজনীয়তা তিনি বোঝেন। ইহুদিবিদ্বেষের ভয়াবহতা সম্পর্কেও তিনি সচেতন। তবে ইসরাইল সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করাকে ইহুদিবিদ্বেষের সঙ্গে এক করে দেখার বিরোধিতা করেন তিনি।তিনি বলেন, ইসরাইলি নাগরিকদের নিরাপত্তা নিয়েও তিনি উদ্বিগ্ন। তবে গাজা ও অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে যে সহিংসতা চালানো হচ্ছে, তা ওই অঞ্চলের কারও জন্যই কল্যাণকর নয়।শিল্পাঙ্গনের নীরবতায় হতাশগাজায় চলমান পরিস্থিতি নিয়ে ব্রিটেনের শিল্পী, অভিনেতা ও সাংস্কৃতিক অঙ্গনের অনেক পরিচিত ব্যক্তির নীরবতা নিয়েও হতাশা প্রকাশ করেন স্টিভেনসন।তিনি বলেন, নিজের শিল্পাঙ্গনসহ সর্বত্র নীরবতা তাকে গভীরভাবে হতাশ করেছে। ভয় দেখিয়ে মানুষকে চুপ করিয়ে রাখার প্রবণতা কার্যকর হতে দেখে তিনি উদ্বিগ্ন।তার ভাষায়, ‘এই পর্যায়ে নীরব থাকা কোনো নিষ্ক্রিয় অবস্থান নয়। বরং এটি সক্রিয় সিদ্ধান্ত—অন্যায়ের সঙ্গে সহযোগিতা করার সিদ্ধান্ত।’স্টিভেনসনের মতে, শিল্পী ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব হলো মানুষের জীবন, অভিজ্ঞতা ও বাস্তবতাকে তুলে ধরা। ফিলিস্তিনের পরিস্থিতির ক্ষেত্রেও তাঁদের সেই দায়িত্ব পালন করা উচিত।তিনি আরো বলেন, ইতিহাসে নাৎসি জার্মানির সময় যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলেননি, তাদের কঠোরভাবে বিচার করা হয়। অথচ বর্তমান সময়ের অন্যায়ের ক্ষেত্রে একই ধরনের নৈতিক অবস্থান নিতে অনেকেই পিছিয়ে থাকছেন।ভ্যানেসা রেডগ্রেভের ভূমিকার প্রশংসাফিলিস্তিনের অধিকার নিয়ে সোচ্চার ব্রিটিশ অভিনেত্রী ভ্যানেসা রেডগ্রেভের ভূমিকাও প্রশংসা করেন স্টিভেনসন। তিনি বলেন, মানবাধিকার রক্ষায় রেডগ্রেভের দীর্ঘদিনের অবস্থান ও প্রতিবাদ শিল্পাঙ্গনের মানুষের জন্য অনুপ্রেরণাদায়ক।একই সঙ্গে তরুণ শিল্পীদেরও প্রশংসা করেন তিনি, যারা পরিচিতি বা তারকাখ্যাতি না থাকলেও যুদ্ধবিরোধী আন্দোলন ও মানবিক উদ্যোগে যুক্ত রয়েছেন।ফিলিস্তিনের পক্ষে আন্দোলন অব্যাহত রাখার কারণ ব্যাখ্যা করে স্টিভেনসন বলেন, মানুষের মনোযোগে ফিলিস্তিনের বিষয়টি ধরে রাখা অত্যন্ত জরুরি। গণমাধ্যমে ফিলিস্তিনের পরিস্থিতি নিয়ে আলোচনা অব্যাহত রাখা এবং শান্তি ও ন্যায়বিচারের আন্দোলনকে সক্রিয় রাখাই তাঁর লক্ষ্য।জীবনের একটি ব্যক্তিগত নীতির কথাও জানান তিনি। বলেন, ‘হতাশা এমন এক বিলাসিতা, যা আমাদের বহন করার সামর্থ্য নেই।’উল্লেখ্য, জুলিয়েট স্টিভেনসন ব্রিটেনের মঞ্চ, চলচ্চিত্র ও টেলিভিশন জগতের পরিচিত অভিনেত্রী। দীর্ঘ অভিনয়জীবনের পাশাপাশি মানবাধিকার ও শরণার্থী অধিকার নিয়ে কাজ করেছেন তিনি। ২০২৩ সালের ডিসেম্বরেও লন্ডনে ফিলিস্তিনের পক্ষে আয়োজিত এক প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে গাজায় শিশুদের মৃত্যু ও মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন এই অভিনেত্রী।সূত্র: আলজাজিরা, দ্য গার্ডিয়ান ও আনাদোলু এজেন্সি




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »