● ●


প্রকৌশলীদের অধিকার আদায়ের কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে আইইবিকে গড়ে তোলার আহ্বান
প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৬, ১১:০৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

প্রকৌশলীদের অধিকার আদায়ের কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে আইইবিকে গড়ে তোলার আহ্বান

প্রকৌশলীদের পেশাগত অধিকার প্রতিষ্ঠা, বৈষম্য দূরীকরণ এবং দেশের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইইবি) আসন্ন নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা। তাঁরা বলেছেন, প্রকৌশলীদের মেধা ও যোগ্যতার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে আইইবিকে কার্যকর ও শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করতে হবে।মঙ্গলবার আইইবি নির্বাচন উপলক্ষে আয়োজিত প্রার্থী পরিচিতি অনুষ্ঠানে তাঁরা এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রায় শতাধিক প্রকৌশলী অংশগ্রহণ করেন এবং নিজেদের পেশাগত বিভিন্ন দাবি ও প্রত্যাশার কথা তুলে ধরেন।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইইবি নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী অধ্যাপক মোহাম্মদ আলী বলেন, এবারের নির্বাচন তাঁদের জন্য নতুন অভিজ্ঞতা। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে আনন্দঘন ও ভীতিমুক্ত পরিবেশ তৈরি হয়েছে, তা আগে পাওয়া যায়নি। এ জন্য তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন।তিনি বলেন, প্রকৌশলীদের কথা বলা ও দাবি আদায়ের অন্যতম জায়গা আইইবি। দেশের জন্য কাজ করার সৎ নিয়ত থাকলে সেই কাজও ইবাদত হিসেবে গণ্য হবে। প্রকৌশলীদের যথেষ্ট মেধা ও যোগ্যতা থাকা সত্ত্বেও বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ পদে অন্য বিভাগের শিক্ষার্থীরা দায়িত্ব পালন করছেন। এ পরিস্থিতির পরিবর্তনে আইইবিতে যোগ্য ও ভালো মানুষদের নির্বাচিত করতে হবে। নির্বাচন শেষ হলেই দায়িত্ব শেষ হবে না, বরং দেশের জন্য আরও বেশি কাজ করতে হবে।কেমিক্যাল বিভাগের চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক ইদ্রিস আলী বলেন, দেশে কেমিক্যাল ইঞ্জিনিয়ারের সংখ্যা তুলনামূলক কম হলেও তাঁরা বিভিন্ন জেলায় ছড়িয়ে রয়েছেন। কেমিক্যাল ইঞ্জিনিয়ারসহ সব বিভাগের প্রকৌশলীদের অধিকার প্রতিষ্ঠায় সর্বোচ্চ চেষ্টা করা হবে। দেশের মানুষের কল্যাণে কাজ করবেন, এমন প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী রফিকুল ইসলাম বলেন, স্বৈরাচারী শাসনামলে আইইবি নির্বাচনে ভিন্ন প্যানেলের প্রার্থীদের ভোট দেওয়ার ক্ষেত্রে প্রকৌশলীদের ভয়ভীতি ও নানা সমস্যার মুখোমুখি হতে হয়েছে। তবে এবারের নির্বাচনে সেই পরিস্থিতি নেই। ভোট দেওয়ার পাশাপাশি ভোটের ফলাফল নিশ্চিত না হওয়া পর্যন্ত প্রকৌশলীদের দায়িত্ব পালন করতে হবে।ইঞ্জিনিয়ার শাহ ফয়সাল বিন রহমান বলেন, রাজনৈতিক মতপার্থক্যের কারণে প্রকৌশলীরা বিভক্ত হয়ে পড়েছেন। অথচ বেতন-ভাতা ও পেশাগত সুযোগ-সুবিধাসহ নিজেদের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এ লক্ষ্যেই তাঁরা ‘ওয়ান আইইবি’ ধারণা নিয়ে কাজ করছেন। রাজনৈতিক ও আদর্শিক মতপার্থক্য থাকলেও দেশের বৈষম্য দূর করে উন্নত রাষ্ট্র গঠনে প্রকৌশলীদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।ইঞ্জিনিয়ার রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অধ্যাপক মোহাম্মদ আলী, অধ্যাপক ইদ্রিস আলী, রফিকুল ইসলাম ও শাহ ফয়সাল বিন রহমান প্রমুখ।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »