● ●


পশ্চিম তীরে ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যার পর লাশ দিচ্ছে না ইসরাইলি বাহিনী
প্রকাশ: ১১ নভেম্বর, ২০২৬, ১২:১২ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

পশ্চিম তীরে ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যার পর লাশ দিচ্ছে না ইসরাইলি বাহিনী

অধিকৃত পশ্চিম তীরের নাবলুসের উত্তর-পশ্চিমে বুরকা গ্রামে অভিযান চালিয়ে ১৪ বছর বয়সী এক ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। মঙ্গলবার ফিলিস্তিনি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর মিডল ইস্ট আইয়ের।ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় নিহত কিশোরের নাম মোতাজ ইয়াদ বলে শনাক্ত করেছে। তবে ইসরাইলি কর্তৃপক্ষ তার লাশ হস্তান্তর করছে না বলে জানিয়েছে মন্ত্রণালয়। এ ঘটনায় আরো দুই কিশোর আহত হয়েছে।ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, আহতদের মধ্যে ১৭ বছর বয়সী এক কিশোরের পেট ও তলপেটের নিচের হাড়ে এবং ১৯ বছর বয়সী আরেকজনের হাতে গুলি লেগেছে।ওয়াফার প্রতিবেদনে আরো বলা হয়, ইসরাইলি সেনারা নিহত কিশোরের বাবাকে আটক করেছে। অ্যাম্বুলেন্সকে আহতদের কাছে পৌঁছাতে বাধা দিয়েছে এবং ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটির তিন স্বেচ্ছাসেবক প্যারামেডিককেও আটক করে রেখেছিল।ইসরাইলি সামরিক বাহিনী ওই এলাকায় তাদের সেনাদের গুলি চালানোর বিষয়টি স্বীকার করেছে। এক বিবৃতিতে তারা জানায়, ‘হুমকি নিষ্ক্রিয় করতে সেনারা গুলি চালায় এবং এতে কয়েকজন গুলিবিদ্ধ হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।’পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর অভিযান ও ইহুদি বসতি স্থাপনকারীদের সহিংসতার মধ্যেই এ হত্যাকাণ্ড ঘটল। এসব হামলায় ফিলিস্তিনিরা নিহত ও আহত হওয়ার পাশাপাশি বিভিন্ন এলাকার বাসিন্দারা বাস্তুচ্যুত হচ্ছেন।জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় কার্যালয়ের (ওসিএইচএ) তথ্য অনুযায়ী, ২০২৬ সালের শুরু থেকে ১২ অক্টোবর পর্যন্ত পশ্চিম তীরের প্রায় ৩০০টি এলাকায় বসতি স্থাপনকারীদের দুই হাজার ৬০টির বেশি হামলার ঘটনা নথিভুক্ত করা হয়েছে। এসব হামলায় ফিলিস্তিনিরা হতাহত হয়েছেন অথবা তাঁদের সম্পত্তির ক্ষতি হয়েছে।এদিকে, পশ্চিম তীরে এই হত্যাকাণ্ডের মধ্যেই গাজা উপত্যকায় নতুন করে ইসরাইলি হামলার খবর পাওয়া গেছে। ২০২৫ সালের অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতি সত্ত্বেও মঙ্গলবার দক্ষিণ গাজায় ইসরাইলি বাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনি আহত হয়েছেন।আনাদোলু এজেন্সিকে চিকিৎসা ও স্থানীয় সূত্র জানায়, আহতদের একজন খান ইউনিস উপকূলে মাছ ধরছিলেন। অন্যজন বাতন আল-সামিন এলাকায় বাস্তুচ্যুতদের আশ্রয়শিবিরের কাছে থাকা এক কিশোর।ওয়াফার পৃথক প্রতিবেদনে বলা হয়েছে, খান ইউনিস উপকূলে মাছ ধরার নৌকাগুলো লক্ষ্য করে গুলি চালিয়েছে ইসরাইলি নৌবাহিনী। এতে এক জেলে আহত হয়েছেন এবং দুটি নৌকা ক্ষতিগ্রস্ত হয়েছে।এমএমআর




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »