● ●


স্বেচ্ছায় প্রথম বল খেলেছিলেন রবিন
প্রকাশ: ১৬ নভেম্বর, ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

স্বেচ্ছায় প্রথম বল খেলেছিলেন রবিন

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ০০: ৩০

জোহানেসবার্গ টেস্টে প্রথম বলেই আউট হন অভিষিক্ত ওপেনার মাহফিজুল ইসলাম রবিনকে। সম্ভাবনাময় তরুণের প্রথম বলে আউট হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আলোচনা উঠে আসে- নবীন একজন ক্রিকেটারকে কেন ইনিংসের প্রথম বলটি খেলতে পাঠানো হলো? দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনেও এই প্রশ্ন উঠল। বিষয়টি পরিস্কার করলেন তানজিদ হাসান তামিম। তিনি জানান, আগের দিন মাহফিজুলের সঙ্গে তার এ বিষয়ে কথা হয়েছিল। দলের পক্ষ থেকে কোনোকিছু চাপানো হয়নি, বরং মাহফিজুল স্বেচ্ছায় প্রথম বল খেলেছে।

তানজিদ বলেন, ‘রবিনের (মাহফিজুল) বিষয়ে যেটা বললেন, কালকে ওর সাথে আমার আলোচনা হচ্ছিল। আমি ওকে জিজ্ঞাসা করছিলাম যে, আমি স্ট্রাইক নেব কি না বা ও স্ট্রাইক করতে চায় কি না। তবে ও একদম আমাকে বলেছিল যে, ও স্ট্রাইক নিতে চায় অভিষেক ম্যাচে। সেজন্যই আসলে ওকে স্ট্রাইকটা দেওয়া, কারণ সাধারণত আমিই করি। তবে যেহেতু কমফোর্টেবল বলছিল, সেহেতু ওকে স্ট্রাইক দেওয়া হয়েছিল।’

টেস্ট অভিষেকে এমন শূন্য রানে ফেরার অভিজ্ঞতা যে কোনো ক্রিকেটারের জন্যই কঠিন। তবে মাহফিজুলের সাহসিকতা ও তার ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আশাবাদী সতীর্থ তানজিদ। তিনি বলেন, ‘এটা আসলে হইতেই পারে, এটা ক্রিকেটেরই অংশ। আমার কাছে মনে হয়, অনেক বড় ক্রিকেটারদের ক্ষেত্রেও দেখবেন, তারা কিন্তু তাদের অনেকে অভিষেক ম্যাচে এরকম শূন্য রানে আউট হয়ে গেছে। আমি আশা করব এখান থেকে সে (মাহফিজুল) কিংবদন্তি হবে।’

রবিন প্রথম বলে আউট হলেও জোহানেসবার্গে প্রথম দিন শেষে ভালো অবস্থানে আছে বাংলাদেশ৷ তাওহীদ হৃদয়ের সেঞ্চুরিতে ৬ উইকেটে ৩২৭ রান নিয়ে দিন শেষ করেছে সফরকারীরা।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »