● ●


৯১ বছরের আওয়াদের কোরআন তিলাওয়াতে কাঁদলেন মন্ত্রীসহ উপস্থিতরা
প্রকাশ: ১৬ নভেম্বর, ২০২৬, ৩:৩৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

৯১ বছরের আওয়াদের কোরআন তিলাওয়াতে কাঁদলেন মন্ত্রীসহ উপস্থিতরা

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ১৫: ৩৩

বয়স ৯১ বছর। জীবনের দীর্ঘ সময় কেটেছে পবিত্র কোরআনের সঙ্গে। শৈশবে শুরু হয়েছিল কোরআন শেখা ও তিলাওয়াতের পথচলা। সেই পথচলার টানেই জীবনের শেষ প্রান্তে এসেও অংশ নিয়েছেন টেলিভিশনের কোরআন তিলাওয়াত প্রতিযোগিতায়। তার সুমধুর তিলাওয়াত ও কোরআনের প্রতি ভালোবাসার গল্প শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন বিচারক, অতিথি ও উপস্থিত দর্শকরা। চোখের পানি ধরে রাখতে পারেননি মিসরের ধর্মবিষয়ক মন্ত্রীও।

ব্যতিক্রমী এই ঘটনা ঘটেছে মিসরের জনপ্রিয় কোরআন তিলাওয়াতবিষয়ক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘দাওলাতুত তিলাওয়াহ’র দ্বিতীয় আসরের উদ্বোধনী পর্বে। অনুষ্ঠানে অংশ নেওয়া ৯১ বছর বয়সী শেখ আওয়াদ আল-ফারদি ছিলেন এবারের আসরের সবচেয়ে বেশি বয়সী প্রতিযোগী।

শেখ আওয়াদ আল-ফারদির পবিত্র কোরআনের সঙ্গে পথচলা শুরু হয়েছিল মাত্র ছয় বছর বয়সে। জীবনের প্রায় পুরোটা সময় তিনি কোরআন শেখা, তিলাওয়াত ও শিক্ষাদানের সঙ্গে যুক্ত থেকেছেন। তার বাড়ি মিসরের আল-বুহাইরা প্রদেশের আবু হুমুস এলাকায়। দীর্ঘদিন ধরে নিজ এলাকায় একটি কোরআন শিক্ষাকেন্দ্র বা মক্তব পরিচালনার মাধ্যমে শিশুদের কোরআন শিক্ষা দিয়ে আসছেন তিনি।

দুই রাত ঘুমাতে পারেননি আনন্দে

শেখ আওয়াদ প্রথমে ভেবেছিলেন, ‘দাওলাতুত তিলাওয়াহ’ অনুষ্ঠানটি মূলত শিশু-কিশোর ও তরুণ কোরআন পাঠকদের জন্য আয়োজন করা হয়েছে। তাই তার বয়সে সেখানে অংশ নেওয়ার কথা ভাবেননি। কিন্তু তার এক শিক্ষার্থী তাকে প্রতিযোগিতায় আবেদন করতে উৎসাহিত করেন। পরে সেই শিক্ষার্থীর অনুপ্রেরণায় অংশগ্রহণের সিদ্ধান্ত নেন তিনি।

জীবনের দীর্ঘদিনের একটি স্বপ্ন পূরণ হতে যাচ্ছে—এ আনন্দে অনুষ্ঠানে যাওয়ার আগে টানা দুই রাত ঘুমাতে পারেননি বলে জানান শেখ আওয়াদ। মঞ্চে দাঁড়িয়ে পবিত্র কোরআন তিলাওয়াত করার সুযোগ তার কাছে ছিল অত্যন্ত আবেগের ও আনন্দের।

আবেগাপ্লুত হয়ে মঞ্চে ছুটে যান মন্ত্রী

অনুষ্ঠানে তার তিলাওয়াত ও জীবনকাহিনি শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন উপস্থিত ব্যক্তিরা। বিশেষ করে মিসরের আওকাফমন্ত্রী ড. ওসামা আল-আজহারি তার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন।

তিলাওয়াত শেষে শেখ আওয়াদ মন্ত্রীর উদ্দেশে আন্তরিক কিছু কথা ও দোয়া করেন। এরপর মন্ত্রী বিচারকদের কাছে জানতে চান, তিনি মঞ্চে গিয়ে এই প্রবীণ কোরআনপ্রেমীকে আলিঙ্গন করতে পারেন কি না। অনুমতি পেয়ে মঞ্চে উঠে তাকে বুকে জড়িয়ে ধরেন।

এ সময় মন্ত্রী তাকে বলেন, তার সঙ্গে দেখা করতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। মন্ত্রীর ভালোবাসা ও সম্মান পেয়ে আবেগ ধরে রাখতে পারেননি শেখ আওয়াদ। কান্নায় ভেঙে পড়েন তিনি।

অনুষ্ঠানের উপস্থাপক ও ইসলামি বক্তা মোস্তফা হোসনিও আবেগাপ্লুত হয়ে মঞ্চে উঠে শেখ আওয়াদের হাত ও মাথায় চুমু দেন। বিচারক ও দর্শকদের অনেককেও তখন চোখের পানি মুছতে দেখা যায়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দর্শকদের মধ্যেও ব্যাপক আবেগের সৃষ্টি করে।

প্রতিযোগিতা থেকে সম্মানিত অতিথি

শেখ আওয়াদের দীর্ঘদিনের কোরআনচর্চা ও অবদানের প্রতি সম্মান জানিয়ে মিসরের আওকাফমন্ত্রী একটি বিশেষ সিদ্ধান্ত নেন। তাকে প্রতিযোগিতার মূল্যায়ন ও প্রতিদ্বন্দ্বিতা থেকে অব্যাহতি দিয়ে বাকি আসরের স্থায়ী সম্মানিত অতিথি হিসেবে রাখার ঘোষণা দেন তিনি।

এ ছাড়া মিসরের কোরআন পাঠকদের সংগঠনের প্রধান শেখ মোহাম্মদ হাশশাদ তাকে সংগঠনের সম্মানসূচক সদস্যপদ দেওয়ার ঘোষণা দেন। দেশটির সংগীতশিল্পীদের সংগঠনের প্রধান মোস্তফা কামালও তাকে পাঠক ও নাশিদশিল্পী শাখার সদস্যপদ দেওয়ার আগ্রহ প্রকাশ করেন।

৯১ বছর বয়সেও পবিত্র কোরআনের প্রতি শেখ আওয়াদ আল-ফারদির গভীর ভালোবাসা ও নিষ্ঠা নতুন করে মনে করিয়ে দিয়েছে, আল্লাহর কিতাব শেখা, পড়া ও চর্চার জন্য বয়স কোনো বাধা নয়। জীবনের শেষ প্রান্তেও কোরআনের সঙ্গে সম্পর্ক অটুট রেখে অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছেন এই প্রবীণ মিসরীয় কোরআনপ্রেমী।

সূত্র: ইন্টারন্যাশনাল কোরআন নিউজ এজেন্সি (ইকনা)

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »