● ●


গোপালগঞ্জের সহিংসতা আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকি: নেজামে ইসলাম পার্টি
প্রকাশ: ১৬ নভেম্বর, ২০২৬, ৬:৪৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জের সহিংসতা আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকি: নেজামে ইসলাম পার্টি

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ১৮: ৪৩

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দেশীয় অস্ত্র নিয়ে প্রকাশ্যে বিক্ষোভ ও মহড়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার। তিনি এ ঘটনাকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তার জন্য গুরুতর হুমকি হিসেবে উল্লেখ করে প্রশাসনের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

বিবৃতিতে মাওলানা মুসা বিন ইযহার বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা কীভাবে প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে মিছিল, ভাঙচুর ও সড়ক অবরোধের মতো কর্মকাণ্ড চালানোর সুযোগ পেল, তা অত্যন্ত উদ্বেগজনক। পুলিশের উপস্থিতিতেও পুলিশ বক্স, সাঁজোয়া যান, জুলাই স্মৃতিস্তম্ভ ও বিভিন্ন স্থাপনায় হামলা-ভাঙচুরের ঘটনা প্রশাসনের প্রস্তুতি ও কার্যকারিতা নিয়ে গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে। এত বড় ঘটনা ঘটার পরও পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নিতে না পারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতার ব্যর্থতাকেই সামনে এনেছে।’

তিনি আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ ধরনের সহিংসতা প্রতিরোধে আরও কঠোর ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শুধু ঘটনার পর অতিরিক্ত বাহিনী মোতায়েন কিংবা কর্মকর্তাদের বদলি করলেই দায়িত্ব শেষ হয় না; বরং আগাম গোয়েন্দা তৎপরতা, সুনির্দিষ্ট নিরাপত্তা পরিকল্পনা এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা জরুরি। নিষিদ্ধ সংগঠন ও তাদের সহযোগীদের নামে কেউ যেন সন্ত্রাস, নাশকতা ও জনমনে আতঙ্ক সৃষ্টির সুযোগ না পায়, তা নিশ্চিত করতে হবে।

ফ্যাসিবাদী ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে দলমত-নির্বিশেষে দেশপ্রেমিক সব নাগরিককে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের শান্তি, স্থিতিশীলতা ও জনগণের জানমালের নিরাপত্তার প্রশ্নে কোনো আপস করা যাবে না।

মাওলানা মুসা বিন ইযহার গোপালগঞ্জের ঘটনার নিরপেক্ষ তদন্ত, হামলা ও ভাঙচুরে জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রশাসনকেই এর দায় নিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »