● ●


রিপাবলিকানদের জন্য মধ্যবর্তী নির্বাচনে বিপুল অর্থ ঢালা ছিল বোকামি: ইলন মাস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর, ২০২৬, ১১:১২ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

রিপাবলিকানদের জন্য মধ্যবর্তী নির্বাচনে বিপুল অর্থ ঢালা ছিল বোকামি: ইলন মাস্ক

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ১১: ১১

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের পক্ষে বিপুল অর্থ ব্যয় করাকে বোকামি বলে মনে করছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। নির্বাচনে প্রায় ৫০ কোটি ডলার খরচ করেও প্রত্যাশিত ফল না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন তিনি।

মাস্ক বলেছেন, এত অর্থ ব্যয় করে বিনিময়ে তেমন কিছু না পাওয়ায় নিজেকে তার ‘বেশ বোকা’ মনে হচ্ছে।

গতকাল বুধবার দ্য নিউ ইয়র্ক টাইমসের ডিলবুক সামিটে ভার্চ্যুয়ালি অংশ নিয়ে এসব কথা বলেন টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)।

মাস্ক বলেন, ‘এত টাকা খরচ করে এর বিনিময়ে তেমন কিছু না পাওয়ায় নিজেকে বেশ বোকা মনে হচ্ছে।’

তাঁর মতে, তিনি অর্থ ব্যয় না করলে রিপাবলিকান প্রার্থীদের পরাজয় আরও বড় হতে পারত। তবে এবারের নির্বাচনের ফল দেখিয়েছে, শুধু প্রচারে বিপুল অর্থ ঢাললেই নির্বাচনে জয় নিশ্চিত করা যায় না। মাস্ক বলেন, ‘সম্ভবত সময়কে পেছনে ফিরিয়ে নিতে পারলে আমি কম অর্থ খরচ করতাম।’

বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, এবারের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের সমর্থনে প্রায় ৫০ কোটি ডলার ব্যয় করেছেন মাস্ক। টেক্সাস অঙ্গরাজ্যের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতে ধরে রাখার বিষয়টি ছিল তাঁর অন্যতম প্রধান লক্ষ্য। টেসলা ও স্পেসএক্সের গুরুত্বপূর্ণ কার্যক্রম এবং এ দুই প্রতিষ্ঠানের পরিকল্পিত চিপ উৎপাদন উদ্যোগের জন্য অঙ্গরাজ্যটি গুরুত্বপূর্ণ।

কিন্তু নির্বাচনে ডেমোক্র্যাটরা কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ পেয়েছে। টেক্সাসেও রিপাবলিকান গভর্নর গ্রেগ অ্যাবটকে হারিয়ে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জিনা হিনোজোসা। এ ফল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্যও বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত মাস্ক নির্বাচনে রিপাবলিকানদের পক্ষে ব্যাপক অর্থ ব্যয় করেছিলেন।

টেক্সাসের সিনেট নির্বাচনেই সবচেয়ে বেশি মনোযোগ ছিল মাস্কের। সেখানে রিপাবলিকান প্রার্থী কেন প্যাক্সটনকে হারিয়ে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট জেমস তালারিকো।

সাক্ষাৎকারে রিপাবলিকান পার্টির সমর্থকগোষ্ঠী থেকেও নিজেকে কিছুটা দূরে রাখার চেষ্টা করেন মাস্ক। দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, তিনি বলেন, ‘আমি মাগা সমর্থক নই।’ মাগা বলতে ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ রাজনৈতিক আন্দোলনকে বোঝানো হয়।

মাস্ক বলেন, ‘যদি মাগা বলতে রিপাবলিকান পার্টির নির্দিষ্ট কিছু নীতির প্রতি অন্ধ সমর্থন বোঝায়, তাহলে আমি নিশ্চিতভাবেই তা করি না।’

এর আগে নিজেকে মাগা সমর্থক বলে পরিচয় দিয়েছিলেন মাস্ক। এমনকি একবার নিজেকে ‘ডার্ক গথিক মাগা’ বলেও উল্লেখ করেছিলেন তিনি। তবে এবার তিনি বলেন, দুই রাজনৈতিক দলেরই ইতিবাচক ও নেতিবাচক দিক রয়েছে। নির্বাচনে তাঁর প্রচেষ্টা যে ব্যর্থ হয়েছে, সেটিও স্বীকার করেন তিনি।

টেক্সাসে নতুন গভর্নর হিসেবে জিনা হিনোজোসার অধীনে নীতিনির্ধারণ নিয়ে উদ্বেগের কোনো কারণ দেখছেন না মাস্ক। হিনোজোসাকে তিনি ‘বেশ মধ্যপন্থী’ এবং ‘চরম বামপন্থী নন’ বলে বর্ণনা করেন। তাঁর ধারণা, হিনোজোসার অধীনে অঙ্গরাজ্যটির নীতিনির্ধারণ ভালোই হবে।

দ্য নিউইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, টেক্সাসে নতুন ডেটা সেন্টার নির্মাণের ওপর স্থগিতাদেশ বহাল রাখার পক্ষে হিনোজোসা।

অ্যানথ্রোপিকের কাছ থেকে আরও সক্ষমতা নিতে পারে স্পেসএক্স

সাক্ষাৎকারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে নিজের পরিকল্পনার কথাও তুলে ধরেন মাস্ক। তিনি বলেন, এআই প্রতিষ্ঠান অ্যানথ্রোপিক স্পেসএক্সের কাছ থেকে কম্পিউটিং সক্ষমতা ভাড়া নেওয়া অব্যাহত রাখবে বলে তাঁর ধারণা। বরং প্রতিষ্ঠানটি এ সুবিধা আরও বাড়াতে চায়।

রয়টার্সের সাম্প্রতিক এক প্রতিবেদনের প্রসঙ্গ টেনে মাস্ক বলেন, অ্যানথ্রোপিকের কাছ থেকে অতিরিক্ত ১০ গিগাওয়াট কম্পিউটিং সক্ষমতা চাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। এ পরিমাণ সক্ষমতা স্পেসএক্সের কাছ থেকে ভাড়া নিতে পারে প্রতিষ্ঠানটি।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »