● ●


ত্রিপক্ষীয় আলোচনার অপেক্ষায় ট্রাম্প-পুতিন-জিনপিং
প্রকাশ: ১৯ নভেম্বর, ২০২৬, ১:২০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ত্রিপক্ষীয় আলোচনার অপেক্ষায় ট্রাম্প-পুতিন-জিনপিং

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ১৩: ১৫

শি জিনপিং ও ডোনাল্ড ট্রাম্পের দ্বিপক্ষীয় বৈঠক শেষ হয়েছে। এরপর বৃহস্পতিবারই ট্রাম্প, শি ও পুতিনের মধ্যে প্রথম আনুষ্ঠানিক ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। আন্তর্জাতিক রাজনীতিতে এই আলোচনা বিশেষ গুরুত্ব পাচ্ছে।

তিন নেতার আসন্ন বৈঠকে ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের যুদ্ধ, পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ, আন্তর্জাতিক বাণিজ্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় আসতে পারে। তবে বৈঠক থেকে কী ধরনের সিদ্ধান্ত বা সমঝোতা আসে, সেদিকেই এখন নজর আন্তর্জাতিক মহলের।

পুতিনকে ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর

চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেন যুদ্ধ বন্ধের সরাসরি আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। বৃহস্পতিবার সম্মেলনে বিশ্বনেতাদের উপস্থিতিতে তিনি পুতিনকে বলেন, ‘আপনার যুদ্ধ বন্ধ করুন, এখনই বন্ধ করুন।’

আলবানিজ বলেন, ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্ব বাণিজ্যে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি করছে। এসব যুদ্ধের প্রভাব বৈশ্বিক মূল্যস্ফীতি ও বিভিন্ন দেশের মানুষের জীবনযাত্রার ব্যয়ের ওপরও পড়ছে। তাই সংঘাত বন্ধে সব পক্ষকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি।

২০ জনের বেশি বিশ্বনেতার উপস্থিতিতে বক্তব্য দেওয়ার সময় আলবানিজ সরাসরি পুতিনের দিকে তাকিয়ে এ আহ্বান জানান। ওই সময় পুতিনকে মাথা নিচু করে থাকতে দেখা যায়।

ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ভালো মেজাজে পুতিন

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রায় ৪০ মিনিটের বৈঠক করেন পুতিন। বৈঠক শেষে রুশ প্রেসিডেন্ট ‘দারুণ মেজাজে’ রয়েছেন বলে জানান ক্রেমলিনের পররাষ্ট্রনীতি বিষয়ক শীর্ষ উপদেষ্টা ইউরি উশাকভ। তার ভাষ্য, দুই নেতার আলোচনা ভালো হয়েছে এবং ইউক্রেন যুদ্ধই ছিল আলোচনার প্রধান বিষয়।

ট্রাম্পও পুতিনের সঙ্গে সম্পর্ককে ইতিবাচকভাবে তুলে ধরেছেন। বৈঠকের আগে তিনি বলেন, দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে। এই আলোচনা থেকে অনেক ইতিবাচক ফল আসতে পারে বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্পের সঙ্গে বৈঠকের শুরুতে শি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ককে সঠিক পথে এগিয়ে নিতে চীন প্রতিশ্রুতিবদ্ধ। দুই দেশের সম্পর্ক বর্তমানে স্থিতিশীল এবং উন্নতির দিকে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। শি এই সম্পর্কের ভিত্তি হিসেবে পারস্পরিক সম্মান, ন্যায্যতা ও সমতার কথা উল্লেখ করেন।

সম্মেলনে শি এপেকভুক্ত দেশগুলোকে একই জাহাজের যাত্রী হিসেবে অভিহিত করেন। তার মতে, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের চ্যালেঞ্জ মোকাবিলায় দেশগুলোর ঐক্যবদ্ধভাবে কাজ করা প্রয়োজন। এপেকের কার্যক্রমে সহায়তার জন্য ২ কোটি ডলার দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। পাশাপাশি শেনজেনে এপেকবিষয়ক একটি গবেষণাকেন্দ্র প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও জানান।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »