● ●


ঢাবিতে ২০০ পথশিশুর মাঝে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ
প্রকাশ: ২২ নভেম্বর, ২০২৬, ৮:৫০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ঢাবিতে ২০০ পথশিশুর মাঝে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ২০: ৪৮

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ২০০ জন পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শীতবস্ত্র, শিক্ষা উপকরণ ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা সামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের খেলার মাঠে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।

যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক দাতব্য সংস্থা গ্লোবাল রিলিফ ট্রাস্ট (জিআরটি)-এর সহযোগিতায় ওয়েলবিং বাংলাদেশ সোসাইটি (ডব্লিউবিএস) ও নবোদ্যম ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির উপকারভোগী শিশুরা মূলত নবোদ্যম ফাউন্ডেশন পরিচালিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘সেভ দ্য স্কুল’-এর হাকিম চত্বর শাখা, হাইকোর্ট শাখা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার শিক্ষার্থী। এছাড়া বিএনপি বাজার বস্তির সুবিধাবঞ্চিত শিশুরাও এ সহায়তা পেয়েছে।

কর্মসূচির আওতায় প্রতিটি শিশুর হাতে একটি করে বিশেষ সহায়তা প্যাকেজ তুলে দেওয়া হয়। এতে শীতকালীন সুরক্ষার জন্য কম্বল, মাফলার, শীতের টুপি ও মোজা; শিক্ষা উপকরণ হিসেবে স্কুলব্যাগ, বই ও পেন্সিল এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতার জন্য সাবান, লোশন, তেল, তোয়ালে, চিরুনি, টুথব্রাশ ও টুথপেস্টসহ প্রয়োজনীয় সামগ্রী রাখা হয়। উপকরণ বিতরণের পাশাপাশি শিশুদের জন্য গরম খাবারেরও ব্যবস্থা করেন আয়োজকরা।

ওয়েলবিং বাংলাদেশ সোসাইটির প্রতিনিধিরা জানান, প্রতিটি শিশুর জন্য আনন্দময়, নিরাপদ ও সম্ভাবনাময় শৈশব নিশ্চিত করার প্রত্যয় থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। আসন্ন শীতে পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি পড়াশোনার প্রতি তাদের আগ্রহ ধরে রাখাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

অন্যদিকে, নবোদ্যম ফাউন্ডেশনের প্রতিনিধিরা জানান, সুবিধাবঞ্চিত ও পথশিশুদের শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনতে তাদের পরিচালিত ‘সেভ দ্য স্কুল’ শাখাগুলো নিয়মিত কাজ করে যাচ্ছে। শিক্ষা উপকরণের পাশাপাশি শীতবস্ত্র ও স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী শিশুদের নিয়মিত স্কুলে আসতে আরও উৎসাহিত করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও সমাজের পিছিয়ে পড়া শিশুদের কল্যাণে এ ধরনের সম্মিলিত মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »