● ●


বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন দোকান মালিককে অর্থদণ্ড প্রদান
প্রকাশ: ১৭ মে, ২০২০, ৮:২৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন দোকান মালিককে অর্থদণ্ড প্রদান

নিজস্ব প্রতিবেদকঃ
করোনা ভাইরাসের করাল থাবা থেকে নিজেকে এবং নিজের পরিবারকে নিরাপদ রাখতে সরকার কর্তৃক প্রদত্ত নির্দেশনা প্রতিপালনের কোন বিকল্প নাই।নিজে নিরাপদ থাকতে এবং অন্যকে নিরাপদ রাখতে বাড়িতে অবস্থান করতে হবে।অতি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে নিজে কিংবা বাড়ির কোন সদস্য যেন না যায় তা নিশ্চিত করেত হবে। প্রয়োজনে বাইরে যেতে হলে মুখে মাস্ক এবং হাতে গ্লোভস ব্যবহার করতে হবে। সামাজিক কিংবা শারীরিক দূরত্ব বজায় রেখে চলাচল এবং কেনাকাটা করতে হবে।আর যে সকল মার্কেটে বিক্রেতারা দোকান খুলে ঈদ উপলক্ষে ক্রয় বিক্রয় করছে তারা অবশ্যই দোকানে ক্রেতাদের জন্য হাত ভাল করে ধোয়ার পানি ও সাবান অথবা হ্যান্ডওয়াস রাখবে, স্যানিটাইজার, এন্টিভাইরাল স্প্রে রাখবে যাতে করে করোনা ভাইরাস যেন ছড়িয়ে না পড়তে পারে।এরই লক্ষ্যে আজ রবিবার (১৭ মে) সকাল সাড়ে ১০ টার দিকে পৌরসভা মার্কেট ও বোয়ালিয়া বাজারের বিভিন্ন দোকানে জনসচেতনতার জন্য অভিযান চালিয়ে মুখে মাস্ক না লাগানো, দোকানে হ্যান্ডওয়াস, পানি, স্যানিটাইজার, আন্টিভাইরাল স্প্রে না থাকা এবং সরকারি নির্দেশনা না মেনে দোকান খোলার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন দোকান মালিককে দণ্ডবিধি-১৮৬০ এর ১৮৮ ধারায় ৩২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।অর্থদণ্ড প্রদান করেন বাকেরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তরিকুল ইসলাম। এ সময় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে কাজ করেন বাকেরগঞ্জ থানার পুলিশ সদস্যবৃন্দ।অভিযান সম্পর্কে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তরিকুল ইসলাম বলেন, ঈদের কেনেকাটার চেয়ে জীবনের মূল্য বেশী তাই নিজের এবং অন্যের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে, ঈদের কেনাকাটা না করাই উচিত।এ বৈশ্বিক করোনা মহামারিতে এবার না হয় পুরাতন কাপড় দিয়েই আমরা সবাই ঈদ করি এবং নিকটস্থ প্রান্তিক অস্বচ্ছল ব্যক্তির দিকে আমরা আমাদের সহযোগিতার হাতটা বাড়িয়ে দিই। তিনি সবাইকে ঘরে থেকে সরকারি নির্দেশনাসমূহ মেনে এ করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে সহযোগিতা করতে উদাত্ত আহবান করেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »