
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ২১: ১৮
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার পরিচালনা পর্ষদ জেনসেন হুয়াংকে আবারও প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে পুনর্বহাল করেছে।
সদ্য নেওয়া এ সিদ্ধান্তের মধ্য দিয়ে আগের অবস্থান থেকে সরে এসেছে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ। গত মঙ্গলবার পর্ষদ জানিয়েছিল, হুয়াংকে পুনরায় দায়িত্বে ফিরিয়ে আনার কোনো পরিকল্পনা তাদের নেই।
এর আগে বিবাহবহির্ভূত একাধিক সম্পর্কের তথ্য প্রকাশ্যে আসার পর আগের সপ্তাহে পদত্যাগ করেছিলেন হুয়াং। এসব সম্পর্কের মধ্যে চীনা গুপ্তচর সন্দেহে থাকা এক নারীর সঙ্গে সম্পর্কের অভিযোগ এবং প্রতিষ্ঠানের একজন অধস্তন কর্মীর সঙ্গে সম্পর্কের বিষয়টিও উঠে আসে।
তবে পদত্যাগের এক সপ্তাহের মধ্যেই তাকে পুনর্বহালের সিদ্ধান্ত নিল এনভিডিয়ার পরিচালনা পর্ষদ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন