● ●


রিয়াল-সিটি-আর্সেনালের সামনে কঠিন পরীক্ষা
প্রকাশ: ২৪ নভেম্বর, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

রিয়াল-সিটি-আর্সেনালের সামনে কঠিন পরীক্ষা

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ১০: ০০

চ্যাম্পিয়নস লিগে আজ পঞ্চম রাউন্ডের লড়াইয়ে মাঠে নামছে ইউরোপের বড় দলগুলো। ইউরোপের তিন জায়ান্ট রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল মাঠে নামছে আজ। রিয়াল মাদ্রিদ খেলবে পিএসভির বিপক্ষে, ম্যানচেস্টার সিটি লড়বে নাপোলির বিপক্ষে এবং আর্সেনাল মুখোমুখি হবে বরুশিয়া ডর্টমুন্ডের। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ২টায়। এ ছাড়া রাত ১১টা ৪৫ মিনিটে গালাতাসারে খেলবে অ্যাস্টন ভিলার বিপক্ষে, বোদো/গ্লিম্টের প্রতিপক্ষ লাস্ক। রাত ২টায় স্লোভান ব্রাতিস্লাভা-রিয়াল বেটিস, লাইপজিগ-লেন্স, ফেয়েনুর্দ-পোর্তো ও কোমো-এইকে এথেন্স ম্যাচও রয়েছে।

এ লড়াইয়ে ঘরের মাঠে খেলবে রিয়াল, ম্যানসিটি ও আর্সেনাল। তাতে সুবিধা নিয়ে এগিয়ে থাকতে চাইবে তিন দলই। সান্তিয়াগো বার্নাব্যুতে পিএসভির মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। লিগ পর্বে এখন পর্যন্ত চার ম্যাচের সবকটিতেই জিতেছে স্প্যানিশ জায়ান্টরা। ১২ পয়েন্ট নিয়ে আছে শীর্ষস্থানীয় দলগুলোর কাতারে। অন্যদিকে চার ম্যাচে মাত্র চার পয়েন্ট পিএসভির। ফলে বার্নাব্যুতে পয়েন্ট হারালে নকআউট পর্বে যাওয়ার লড়াইয়ে চাপে পড়বে ডাচ ক্লাবটি। রিয়ালের আক্রমণভাগে কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়র থাকায় পিএসভির রক্ষণকে দিতে হবে কঠিন পরীক্ষা। ৩৭ বছর পর আবার মুখোমুখি হচ্ছে দুদল।

ইতিহাদে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ নাপোলি। চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে লিগ পর্বের সপ্তম স্থানে সিটি। অন্যদিকে মাত্র তিন পয়েন্ট নিয়ে অনেকটা পিছিয়ে ইতালিয়ান চ্যাম্পিয়নরা। ম্যাচের বাড়তি আকর্ষণ কেভিন ডি ব্রুইনা। নাপোলির জার্সিতে সাবেক ক্লাবের বিপক্ষে মাঠে ফিরতে পারেন বেলজিয়ান মিডফিল্ডার। আর সিটির গোলভরসা আর্লিং হালান্ড। চ্যাম্পিয়নস লিগে টানা পাঁচ ম্যাচে গোল করার হাতছানি আছে তার সামনে।

এমিরেটসে আর্সেনালের সামনে বরুশিয়া ডর্টমুন্ড। চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে গানাররা, ডর্টমুন্ডের সংগ্রহ ৯। দুদলের আগের আট ইউরোপীয় লড়াইয়ে আর্সেনাল জিতেছে চারটি, ডর্টমুন্ড তিনটি; একটি ম্যাচ ড্র। ঘরের মাঠে জয় পেলে শীর্ষ আটে থাকার পথে এগিয়ে যাবে আর্তেতার দল। তবে চার ম্যাচে তিন জয় পাওয়া ডর্টমুন্ডও সহজ প্রতিপক্ষ নয়। সব মিলিয়ে ইউরোপীয় ফুটবলে অপেক্ষা করছে জমজমাট এক রাত।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »