● ●


ফের শেয়ারবাজারে এসএমই বোর্ডে বিনিয়োগ সীমা ১০ লাখ
প্রকাশ: ২৪ নভেম্বর, ২০২৬, ৬:৪২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ফের শেয়ারবাজারে এসএমই বোর্ডে বিনিয়োগ সীমা ১০ লাখ

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ১৮: ৪১

এসএমই বোর্ডে লেনদেনের জন্য যোগ্য ব্যক্তি বিনিয়োগকারীদের ন্যূনতম বিনিয়োগের সীমা আবারও ১০ লাখ টাকা নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বর্তমানে এসএমই বোর্ডে বিনিয়োগের ন্যূনতম পরিমাণ ছিল ৩০ লাখ টাকা। এ সিদ্ধান্তের ফলে আগের সীমার তুলনায় বিনিয়োগের বাধ্যবাধকতা কমছে ২০ লাখ টাকা। তবে সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর হচ্ছে না। আগের আদেশ বা নির্দেশনা সংশোধন করে নতুন নির্দেশনা জারির দিন থেকে এটি কার্যকর হবে।

মঙ্গলবার বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এসএমই বোর্ডে বিনিয়োগের ন্যূনতম সীমা নিয়ে একাধিকবার সিদ্ধান্ত পরিবর্তন করেছে বিএসইসি। গত বছরের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত কমিশনের সভায় সীমা ৩০ লাখ টাকা থেকে কমিয়ে ১০ লাখ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে জানুয়ারিতে এ-সংক্রান্ত সিদ্ধান্ত কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু ১৯ মে জারি করা নতুন নির্দেশনায় আবারও ন্যূনতম বিনিয়োগের পরিমাণ ৩০ লাখ টাকা নির্ধারণ করে কমিশন। সর্বশেষ সিদ্ধান্তে সেই সীমা আবার ১০ লাখ টাকায় নামিয়ে আনার সিদ্ধান্ত হলো।

এসএমই বোর্ডে লেনদেনের ক্ষেত্রে বিনিয়োগকারীদের যোগ্যতা নির্ধারণে ২০২২ সালের যোগ্য বিনিয়োগকারী বিধিমালার মাধ্যমে ক্ষুদ্র মূলধনি কোম্পানির শেয়ার কেনাবেচার জন্য পৃথক কাঠামো তৈরি করা হয়। ওই বিধিমালায় নির্দিষ্ট শর্ত পূরণকারী ব্যক্তি বিনিয়োগকারীর জন্য ১০ লাখ টাকার পোর্টফোলিও থাকার বিষয়টি যোগ্য বিনিয়োগকারী হওয়ার অন্যতম শর্ত হিসেবে উল্লেখ রয়েছে। তবে পরবর্তী সময়ে বিএসইসির পৃথক নির্দেশনায় এসএমই বোর্ডের দ্বিতীয় বাজারে লেনদেনের জন্য বিনিয়োগের সীমা ৩০ লাখ টাকা করা হয়।

এসএমই বোর্ড গঠনের উদ্দেশ্য হলো তুলনামূলক কম মূলধনের কোম্পানিগুলোর জন্য পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের সুযোগ তৈরি করা। এ বোর্ডে তালিকাভুক্তির জন্য কোম্পানির পরিশোধিত মূলধন ৫ কোটি থেকে ৩০ কোটি টাকার মধ্যে থাকতে হয়। তবে এসএমই বোর্ডে লেনদেনের ক্ষেত্রে বিনিয়োগের উচ্চ সীমা থাকায় ব্যক্তি বিনিয়োগকারীদের অংশগ্রহণের সুযোগ সীমিত হওয়ার অভিযোগ ছিল। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে আগের তুলনায় কম বিনিয়োগসম্পন্ন যোগ্য ব্যক্তি বিনিয়োগকারীরাও এ বোর্ডে শেয়ার কেনাবেচার সুযোগ পাবেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »