● ●


পীরগাছা এমদাদুল উলুম মাদরাসায় ২৬ হাফেজকে পাগড়ি প্রদান
প্রকাশ: ২৪ নভেম্বর, ২০২৬, ১১:৩০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পীরগাছা এমদাদুল উলুম মাদরাসায় ২৬ হাফেজকে পাগড়ি প্রদান

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ২৩: ২০ আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ২৩: ২০

রংপুরের পীরগাছায় জামিয়াতুস সুন্নাহ এমদাদুল উলুম মাদরাসার উদ্যোগে ২৬ জন হাফেজে কোরআনকে পাগড়ি প্রদান করা হয়েছে। মঙ্গলবার মাদরাসা ময়দানে আয়োজিত এক বিশাল ওয়াজ মাহফিলে তাদের পাগড়ি পরিয়ে দেওয়া হয়।

হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত এ মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা মুফতি হাফিজুদ্দীন হাফি।

প্রধান আলোচক ছিলেন ঢাকার মুফতি ফজলুল্লাহ নোমানী। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুফতি আবদুল মজিদ, মুফতি গাজী বেলাল উদ্দিন নান্নুড়ী ও মুফতি নাজমুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ ডা. জাকারিয়া আলী।

অনুষ্ঠানে বক্তারা পবিত্র কোরআন শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। এ সময় ২৬ জন হাফেজে কোরআনের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়। পাশাপাশি উপস্থিত সবার প্রতি অন্তত একজন করে হাফেজে কোরআনের অভিভাবক হওয়ার আহ্বান জানানো হয়।

মাহফিলে মাদরাসার পক্ষ থেকে আগামী ১ ডিসেম্বর থেকে ২০২৭ শিক্ষাবর্ষে নূরানী বিভাগে ভর্তি কার্যক্রম শুরুর ঘোষণা দেওয়া হয়। দুই ধাপে এ ভর্তি কার্যক্রম চলবে। প্রথম ধাপে ১ থেকে ১৬ ডিসেম্বর এবং দ্বিতীয় ধাপে ১৭ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত নূরানী বিভাগে ভর্তি নেওয়া হবে।

এ ছাড়া জামিয়ার তত্ত্বাবধানে কালিতলায় প্রতিষ্ঠিত ইসলামিয়া শিক্ষাপ্রতিষ্ঠানে নার্সারি থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত ভর্তি কার্যক্রম আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হওয়ার ঘোষণা দেওয়া হয়।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »