● ●


ফিলিস্তিনি ও মুসলমানদের ‘বর্বর’ ও ‘উট আরোহী’ বললেন ইসরাইলি মন্ত্রী
প্রকাশ: ২৫ নভেম্বর, ২০২৬, ৬:৪০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনি ও মুসলমানদের ‘বর্বর’ ও ‘উট আরোহী’ বললেন ইসরাইলি মন্ত্রী

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ১৮: ৩৭ আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ১৮: ৩৮

ফিলিস্তিনি ও মুসলমানদের ‘উট আরোহী’ ও ‘বর্বর’ বলে আক্রমণাত্মক মন্তব্য করেছেন ইসরাইলের বিদায়ী ঐতিহ্যবিষয়ক মন্ত্রী আমিচাই ইলিয়াহু। সোমবার দেশটির পার্লামেন্টে দেওয়া এক বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ইসরাইলে বসবাসরত ফিলিস্তিনি নাগরিকদের বিরুদ্ধে বর্ণবাদী বিদ্বেষ ও অপমানের ঘটনা যখন ক্রমাগত বাড়ছে, ঠিক তখনই এমন মন্তব্য করলেন তিনি।

ইসরাইলে ফিলিস্তিনি সমাজে অপরাধ পরিস্থিতি নিয়ে আলোচনার সময় ইলিয়াহু বলেন, ‘আপনাদের শিক্ষাব্যবস্থা ঠিক করা প্রয়োজন। আপনাদের শিক্ষিত হওয়া দরকার—শুধু ইসরাইল নয়, বরং সারা বিশ্বেই।’

তিনি আরো বলেন, ‘তোমরাই টুইন টাওয়ার ধ্বংস করেছ, তোমরাই ইউরোপ ধ্বংস করছ। তোমরা যেখানে যাও, সেখানেই বিশৃঙ্খলা সৃষ্টি করো।’

এর আগে গাজা উপত্যকায় পারমাণবিক বোমা ফেলার প্রস্তাব দিয়েও বিতর্কের জন্ম দিয়েছিলেন ইলিয়াহু। তিনি জাতীয় নিরাপত্তামন্ত্রী উগ্রপন্থি ইতামার বেন-গভিরের দল ওতজমা ইয়েহুদিতের সদস্য।

২০২২ সালের শেষ দিকে বেন-গভির পুলিশ বিভাগের দায়িত্ব নেওয়ার পর ইসরাইলে ফিলিস্তিনি সমাজে অপরাধের ঘটনা ব্যাপকভাবে বেড়েছে। ফিলিস্তিনি নেতাদের অভিযোগ, বেন-গভির ও পুলিশ অপরাধী চক্রগুলোকে বিনা বাধায় তৎপরতা চালানোর সুযোগ দিচ্ছে।

ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের শুরু থেকে দেশটিতে অপরাধসংক্রান্ত ঘটনায় ২০৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। সর্বশেষ শনিবার অধিকৃত পূর্ব জেরুজালেমে ১১ বছর বয়সী এক শিশুর মাথায় গুলি করা হয়। হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ফিলিস্তিনি নাগরিকদের হত্যাকাণ্ডের তদন্ত ও বিচারেও ইসরাইলি পুলিশের ব্যর্থতার অভিযোগ রয়েছে। সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সাল থেকে ইসরাইলে ১৬৬ জন ইহুদি ও ফিলিস্তিনি নারী হত্যার শিকার হয়েছেন। এসব হত্যাকাণ্ডের মধ্যে ইহুদি নারীদের ক্ষেত্রে ৯১ শতাংশ এবং ফিলিস্তিনি নারীদের ক্ষেত্রে মাত্র ২৬ শতাংশ মামলার রহস্য উদ্‌ঘাটন হয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »