● ●


মুজিব শতবর্ষ উপলক্ষে বিএনসিসি’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
প্রকাশ: ২৬ জানুয়ারি, ২০২১, ৮:৫২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

মুজিব শতবর্ষ উপলক্ষে বিএনসিসি’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

ফয়সাল মৃধাঃ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে বাংলাদেশের ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর সুন্দরবন রেজিমেন্টের ২৫ ব্যাটালিয়নের Aও B কোম্পানির আটটি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে বরিশাল শহরের সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে বেলা ১২ টা দরিদ্র ও শীতার্ত শতাধিক পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ ছাদেকুল আরেফিন। সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মোস্তফা কামাল অনুষ্ঠানে সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ হারুন-অর- রশীদ,A কোম্পানি কমান্ডার ২ লেফটেন্যান্ট মোঃ দরবেশ আলী,B কোম্পানি কমান্ডার ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সভ্যতা বিভাগের চেয়ারম্যান লেফটেন্যান্ট ড. মোঃ আবদুল বাতেন চৌধুরী এবং সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক মন্ডলী। এছাড়াও বরিশাল বিশ্ববিদ্যালয়ের, সরকারি বিএম কলেজ,সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, সরকারি মহিলা কলেজ,ইসলামিয়া কলেজ,সরকারি মডেল স্কুল ও কলেজ এবং বরিশাল জিলা স্কুলের বিএনসিসি এর দায়িত্ব প্রাপ্ত PUO ও TUO গন শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ PUO জনাব সত্য রঞ্জন দাস।এসময় প্রধান অতিথির বক্তব্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ ছাদেকুল আরেফিন বলেন সাধারণত তিনটি পর্যায়ে সাধারণ মানুষকে সেবার আওতায় আনা যায় প্রথমত প্রতিষ্ঠানিক পর্যায়ে দ্বিতীয়ত সাংগঠনিক পর্যায় তৃতীয়ত সমাজের বিত্তবান সহ নানা পর্যায়ের মানুষদের মাধ্যমে এবং তিনি আরও বলেন মানুষের সেবাই হলো সর্ব উৎকৃষ্ট সেবা।আমি ছাত্র জীবন থেকে মানুষের নিয়জিত ছিলাম এবং এখনো আছি।সমাজের প্রত্যেক বিত্তবান মানুষকে মানুষের সেবায় এগিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করছি এবং বিএনসিসি এর দায়িত্বপ্রাপ্ত সকলকে এই মহতী উদ্যোগের জন্য ধন্যবাদ জানাচ্ছি।

সভাপতির বক্তব্যে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মোস্তফা কামাল বলেন অসহায় মানুষদের পাশে দাড়াঁনো নৈতিক দায়িত্ব “মানুষ মানুষের জন্য”। দরিদ্র ও অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালী সহ সকলের উচিৎ গরিব ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাড়ানো।শীতবস্ত্র বিতরণ শুধু মাত্র অসহায় মানুষদের প্রতি করুনা নয় বরং তাদের পাশে দাড়ানো নৈতিক দায়িত্ব। A কোম্পানি কমান্ডার ২/লেফটেন্যান্ট মোঃ দরবেশ আলী এবং B কোম্পানি কমান্ডার বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সভ্যতা বিভাগের চেয়ারম্যান ২/ লেফটেন্যান্ট ড. মোঃ আবদুল বাতেন চৌধুরী বলেন হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিৎ এবং আমরা কাজ করে যাইতেছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।ভবিষ্যতে যেন আরও ভালো কিছু করতে পারি।এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন বক্তারা বক্তৃতা রাখেন এবং সংগঠনের উত্তরোত্তর কামনা করেন। তাসলিমা বেগম (৭৫) বলেন, বরিশালে শৈত্য প্রবহ বয়ে যাচ্ছে। আমাদের থাকতে খুবই কষ্ট হয়েছিল। আমরা শীতবস্ত্র পেয়ে খুবই আনন্দিত।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »