সোনাক্ষী আরও বলেন, ‘আপনার সাইজ যা–ই হোক না কেন, লোকে আপনার ব্যাপারে কথা বলবেই। এখন এসব অনর্থক বলে মনে হয়। আমরা সব সময় রং, লিঙ্গ ও জাতি নিয়ে নানান কথা বলি। তাহলে ওজন বা শরীরের সাইজ কেন বাদ যাবে। এই ভেদাভেদ আমাদের বন্ধ করা উচিত। তাই ডাবল এক্সএল-এর মতো ছবি খুব জরুরি। এই ছবিতে এমন দুই নারীর কথা বলা হয়েছে, যাদের প্রতিভা আছে। যারা নিজের শর্ত অনুযায়ী বাঁচে। তবে মুশকিল যে বাস্তব জীবনে এমন ঘটলে মানুষ তা কিছুতেই হজম করতে পারে না।’
সোনাক্ষী ‘ডাবল এক্সএল’ ছবি সম্পর্কে আরও নানান কথা বলেছেন। তিনি জানান যে এই ছবির সঙ্গে লকডাউনের যোগ আছে। চরিত্র অনুযায়ী নিজেকে রাঙিয়ে তুলতে হুমা আর সোনাক্ষীকে অনেক কসরত করতে হয়েছে। এ প্রসঙ্গে সোনাক্ষী বলেন, ‘চরিত্রের উপযোগী হয়ে উঠতে আমাকে আর হুমাকে প্রচুর ওজন বাড়াতে হয়েছে। আমি আর হুমা দুজনে যখন এই ছবির শুটিং করেছিলাম, তখন আমরা একটু স্লিম ছিল। পরে আমরা প্রচুর ওজন বাড়াই। আমি আর হুমা দুজনে এমনিতে ভোজনরসিক। তাই আমরা মন ভরে খেয়েছি।
দুজনে খুব উপভোগ করেছি। তবে ছবির শুটিং শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আগের নিয়মে ফিরে এসেছি। আর হেলদি লাইফস্টাইল ফলো করেছি।’ এই বলিউড অভিনেত্রী আরও বলেন, ‘আমি আর হুমা একে অপরের খুবই কাছের। একদিন আমরা দুজনে আরাম করে বসে খোশমেজাজে গল্প করছিলাম। মুদসসর আজিজ আমাদের দেখে বলেন, আমাদের ওপর ছবি বানানো প্রয়োজন। আর সত্যি সত্যি তা–ই হলো।’
‘ডাবল এক্সএল’ ছবিতে হুমা আর সোনাক্ষী ছাড়া জাহির ইকবাল আছেন। এই ছবির গল্প লিখেছেন মুদসসর আজিজ।






এক ম্যাচের ভুলে যে গোলকিপারের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ
আজ টিভিতে যা দেখবেন (২৪ অক্টোবর ২০২৬)
নদীপথে হত্যা, ডাকাতি ও চাঁদাবাজি, অভিযানে গিয়ে আক্রান্ত পুলিশও
ভাত বাদ নয়, ওজন নিয়ন্ত্রণে অনুসরণ করতে পারেন জাপানিদের ১২ অভ্যাস
ভালো ‘বন্ধু–সার্কেল’ যেভাবে গড়ে তুলবেন
নিজের পা নিজেই কাটলেন ইউক্রেনীয় সেনা, তারপর ড্রোনে ঝুলে ফিরলেন মৃত্যুপুরী থেকে
ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের দোকানেও ভাঙচুর-লুটপাট, আতঙ্কে ব্যবসায়ীরা
সকালেই পড়ুন আলোচিত ৫ খবর
কক্সবাজারে এবার হোটেলে আগুন, সৈকতে ছুটলেন পর্যটকেরা
সৌদির কারাগারে সাড়ে সাত হাজার বাংলাদেশি বন্দী
মাদক কারবারিকে আটক করে থানায় ফিরছিলেন, কাভার্ড ভ্যানের চাপায় এসআইসহ নিহত ২
কারওয়ান বাজারে ভ্যানগাড়িতে রুবেলের স্মার্ট ক্যাফে: অ্যাপে অর্ডার, কিউআরে বিল পরিশোধ
‘কিসের চুমু রে’ বলে মাদ্রাসাশিক্ষককে থাপ্পড়ের ভিডিও ভাইরাল, থানায় পাল্টাপাল্টি অভিযোগ
জ্ঞানেশের পদত্যাগের দাবিতে ইসিমুখী বিক্ষোভে পুলিশের ধরপাকড়, যাবেন বলেও অনেকে গরহাজির
বিসিএসে গেজেটবঞ্চিতদের অনশনে নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতা, পুলিশে দিল ছাত্রদল
গণিত ভাইয়ার প্রশ্ন: পর্ব ১৮
ভাঙ্গা–কুয়াকাটা মহাসড়ক প্রকল্প একনেকে উঠছে ৩ নভেম্বর