শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ


কমিটিতে পদ নিয়ে দ্বন্দ্বে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি, ২০২৩, ২:১৩ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

কমিটিতে পদ নিয়ে দ্বন্দ্বে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

বরগুনার বেতাগী উপজেলা ছাত্রলীগের কমিটিতে পদ নিয়ে দ্বন্দ্বে উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান সিকদারকে (২৮) পিটিয়ে ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।

বরগুনা জেলা ছাত্রলীগের সহসভাপতি ও বেতাগী পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিকের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার রাতে উপজেলার সদর ইউনিয়নের লক্ষ্মীপুরা খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ছাত্রলীগ নেতা মেহেদী হাসান উপজেলা ছাত্রলীগের আসন্ন কমিটিতে সভাপতি পদপ্রার্থী।

হামলার শিকার আহত ছাত্রলীগ নেতা মেহেদী হাসানের স্বজনরা জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার লক্ষ্মীপুরার আকনবাড়ি খেয়াঘাট এলাকার একটি দোকানে একজন মেহমান নিয়ে চা পান করছিলেন মেহেদী হাসান। দোকানে তেমন লোকজন না থাকার সুযোগে বেতাগী পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিকসহ ১০-১২ জন লোক নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে মেহেদীর ওপর হামলা করে।

খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মেহেদীকে উদ্ধার করে বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। পরে চিকিৎসকরা গুরুতর জখম দেখে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

চিকিৎসকরা জানিয়েছেন, দুই পায়েরই রগই কেটে গেছে, প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এখনো অজ্ঞান অবস্থায় রয়েছেন মেহেদী। হয়তো উন্নত চিকিৎসার জন্য ঢাকাতে পাঠাতে হতে পারে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন বেতাগী পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বরগুনা জেলা ছাত্রলীগের সহসভাপতি মো. রফিকুল ইসলাম বলেন, রাজনৈতিক প্রেক্ষপটে আমাকে রাজনৈতিক মাঠ থেকে উৎখাত করার জন্যই একটি কুচক্রীমহল আমাকে নানা ধরনের ন্যক্কারজনক ঘটনায় ফাঁসানোর চেষ্টা করে যাচ্ছে। একের পর এক আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করেও ফাঁসানো হচ্ছে, অথচ এসব ঘটনার সঙ্গে আমার আদৌ কোনো ধরনের সম্পৃক্ততা নেই।

বেতাগী থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে মেহেদীকে উদ্ধার করে চিকিৎসার জন্য বেতাগী হাসপাতালে নিয়ে আসেন। এ ব্যাপারে পুলিশি তদন্ত চলমান রয়েছে। এ ঘটনায় কেউ এখনো লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

প্রধান সম্পাদক : শাহীন খান আজাদ

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »