সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


বাবার লাশ রেখে পরীক্ষা দেওয়া বরগুনার রিয়া পেল জিপিএ-৫
প্রকাশ: ২৯ জুলাই, ২০২৩, ৩:১৩ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বাবার লাশ রেখে পরীক্ষা দেওয়া  বরগুনার রিয়া পেল জিপিএ-৫

বরগুনা সদর উপজেলায় মর্গে বাবার লাশ রেখে এসএসসি পরীক্ষা দেওয়া মোসা. সানজিদা ইসলাম রিয়া (১৬) জিপিএ-৫ পেয়েছে। পরীক্ষা শেষে সেদিন বাড়িতে ফিরে বাবার লাশ দাফনে অংশ নিয়েছিল রিয়া।

শুক্রবার (২৮ জুলাই) এসএসসির ফল প্রকাশের পর বিকেলে এ তথ্য জানা যায়।

এ প্রাপ্তিতে একদিকে পরিবারের আনন্দ বিরাজ করছে অন্যদিকে বাবা হারানোর বেদনায় ভারাক্রান্ত হয়ে পড়েছে গোটা এলাকাবাসী।

মোসা. সানজিদা ইসলাম রিয়া উপজেলার ৫ নম্বর আয়লা পাতাকাটা ইউনিয়নের জর্জিয়া কিন্ডারগার্টেন থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে।

মোসা. সানজিদা ইসলাম রিয়া বাংলানিউজকে বলেন, আমার বাবার স্বপ্ন ছিল আমি বড় হয়ে ব্যারিস্টার হব।

নিহত পনু মিয়ার স্ত্রী ও রিয়ার মা ছবি আক্তার বাংলানিউজকে বলেন, আমার মেয়ে জিপিএ-৫ পেয়েছে। এ খবর শুনে এলাকার অনেকেই তাকে দেখতে এসেছেন। আজ তার বাবা বেঁচে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন তিনি। মেয়ের জন্য সকলে দোয়া করবেন যাতে করে আগামী দিনে তার লেখাপড়া চালিয়ে যেতে পারি।

আয়লা মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্র সচিব ধীমান চন্দ্র রায় বাংলানিউজকে বলেন, জর্জিয়া কিন্ডারগার্টেনের পরীক্ষার্থী রিয়া জিপিএ-৫ পেয়েছে। তার ভালো ফলাফলের খবর শুনে আমরা পরীক্ষার কেন্দ্রে দায়িত্বে থাকা সকলেই আনন্দিত। আশা করি তার ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হবে।

গত ৩ মে বাংলানিউজে ‘মর্গে বাবার লাশ, এসএসসি পরীক্ষা হলে রিয়া’ এই শিরোনামে সংবাদ প্রকাশের মাধ্যমে বিষয়টি সাধারণ মানুষ জানতে পারেন।

এর আগে মঙ্গলবার (২ মে) রাতে সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পাকুরগাছিয়া নামক এলাকায় ঠাণ্ডা বাহিনীর সদস্যরা কুপিয়ে খুন করে রিয়ার বাবাকে।

ওইদিনই রাতেই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে আসে পুলিশ। পর দিন বুধবার (৩ মে ) সকাল ১০টার কিছুক্ষণ আগে হাসপাতালের মর্গে বাবাকে শেষ দেখা দেখে আয়লা মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নেয় রিয়া।

ঠাণ্ডা বাহিনীর হাতে নিহত রিয়ার বাবার নাম শফিকুল ইসলাম পনু। পাকুরগাছিয়া এলাকার সাবেক ইউপি সদস্য ছিলেন তিনি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »