● ●


তাসকিনও বলছেন, আরও একজন পেসার খেলালে ভালো হতো
প্রকাশ: ৫ নভেম্বর, ২০২৬, ৭:০৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

তাসকিনও বলছেন, আরও একজন পেসার খেলালে ভালো হতো

‘কী পরিমাণ যে ঘামাচ্ছিল ভাই…’ সংবাদ সম্মেলন ছেড়ে যেতে যেতে কথাটা বলছিলেন তাসকিন আহমেদ। তবু হাল ছাড়েননি, সারা দিনে ১৪ ওভার বোলিং করেছেন। সিলেট টেস্টে তাঁর হাত ধরে বাংলাদেশ দুর্দান্ত শুরুও পেয়েছিল। নিজের প্রথম ৫ ওভারেই এনে দেন ২ উইকেট।

কিন্তু প্রতি ওভারেই ঘামানো শরীর নিয়ে বাউন্ডারি লাইনের কাছে ফিল্ডিং করতে দেখা যায় তাঁকে, সেখানেই ঘাম মুছে তাসকিন তৈরি হয়েছেন পরের ওভারের জন্য। ২ উইকেট নিয়ে ৭ ওভারের প্রথম স্পেলটা তাসকিন যখন শেষ করেন, উইকেটে তখনো পেসারদের বল মুভ করছে। কিন্তু দুই পেসারের একাদশ সাজানো বাংলাদেশকে তখন বোলিংয়ে নিয়ে আসতে হয় স্পিনারদের।

এ নিয়ে দিন শেষে সংবাদ সম্মেলনে হতাশার কথা শোনা গেল তাসকিন আহমেদের কণ্ঠেও, ‘একপর্যায়ে মনে হয়েছে যে আরেকজন পেসার থাকলে হয়তো ভালো হতো। কারণ, সকালের এক ঘণ্টার ময়েশ্চার ঠিকঠাক কাজে লাগাতে পেরেছিলাম আমরা, তখন মনে হচ্ছিল যে আরেকজন পেসার থাকলে হয়তো আরেকটু লম্বা সময় বোলিং করা যেত।’

.

একাদশে আরেকজন পেসার থাকলে প্রথম সেশনেই আরও এক–দুটি উইকেট তুলে ওয়েস্ট ইন্ডিজকে চাপে ফেলা যেত বলে বিশ্বাস তাসকিনের, ‘আমাদের তখন যেভাবে বল মুভ করছিল আরও দু–একটা উইকেট যাওয়ার সম্ভাবনা ছিল (একজন পেসার থাকলে)।’

প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজের ৪ উইকেটের সবগুলোই পেয়েছেন হাসান মাহমুদ ও তাসকিন।

একাদশে একজন বাড়তি পেসার না রাখার আফসোসটা তাই আরও বেড়েছে। তিন স্পিনার মিলে ৪২ ওভার করে কোনো উইকেট তো নিতে পারেনইনি, তেমন কোনো সুযোগও তৈরি করতে পারেননি।  

.

তাসকিন অবশ্য বলেছেন, সিলেটেও মিরপুর টেস্টের মতো কম্বিনেশন নিয়ে নামার সিদ্ধান্তটা নাকি শেষ মুহূর্তে হয়েছে, ‘আমাদের তিনজন ফাস্ট বোলারকেই প্রস্তুত থাকতে বলা হয়েছিল। হয়তো উইকেট দেখে শেষ মুহূর্তে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে (দুই পেসার খেলানোর)। কারণ, ম্যাচের আগের দিন পর্যন্ত উইকেটে বেশ ঘাস ছিল। পরে যখন দেখা গেল উইকেটটা কিছুটা শুকনো ধরনের, তখন হয়তো স্পিনার খেলানোর সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট।’

তাসকিনের বিশ্বাস, আগামী চার দিন ম্যাচের ফল নির্ধারণে স্পিনাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তবে তিনি বলেছেন, ‘সকালের পরিস্থিতি এবং পুরো দিনের খেলা বিবেচনায় আমারও ব্যক্তিগতভাবে মনে হয়েছে, দলে আমার আরেকজন পেসার থাকলে বোলিং ইউনিটের জন্য হয়তো আরও ভালো হতো। তবে টিম ম্যানেজমেন্ট যেভাবে দল নির্বাচন করেছে, সেটাকে যথাযথ সম্মান জানিয়ে বলছি, এখন এই দল নিয়েই আমাদের লড়াই করতে হবে এবং জয়ের জন্য নিজেদের সেরাটা দিতে হবে।’

.আবার কি একই ভুল করল বাংলাদেশ




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »