শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশাল ডাকঘরের ক্যাশিয়ার নুরুল কবিরের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
প্রকাশ: ১৩ অক্টোবর, ২০২৩, ৫:৪৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশাল ডাকঘরের ক্যাশিয়ার নুরুল কবিরের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

মামুনুর রশীদ নোমানী :

বরিশালের প্রধান ডাকঘরের ক্যাশিয়ার নুরুল কবিরের বিরুদ্ধে ১ লাখ ১২ হাজার ৬শ’ টাকা আত্মসাতের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী নারী তহমিনা রেনু। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার দিকে  সংবাদ সম্মেলন করেছেন বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর গ্রামের বাসিন্দা তহমিনা রেনু। রেনুর পক্ষে লিখিত বক্তব্যে মোস্তাফিজুর রহমান জিলন বলেন, ২০২১ সালের সেপ্টেম্বর মাসে বরিশাল প্রধান ডাকঘর অফিসে একটি সেভিংস এ্যাকাউন্ট খুলে ১ লাখ টাকা জমা করেন তহমিনা রেনু। চলতি বছরের ২৪ সেপ্টেম্বর তিনি তার লভ্যাংশসহ জমাকৃত ওই টাকা উত্তোলন করতে অফিসে আসেন। এসময় ক্যাশিয়ার নুরুল কবির রেনুর তিনটি স্বাক্ষর গ্রহণ করেন। প্রথম স্বাক্ষর তহমিনা রেনু, পরবর্তী দুইটি স্বাক্ষরে শুধু রেনু লিখে নেয়। পরে ক্যাশিয়ার রেনুকে বসতে বলেন। তখন রেনুর ছোট বোনের স্বামী মো. মজিবুর ওই ক্যাশিয়ারকে প্রশ্ন করেন, সবাইকে টোকেন দিলেন, কিন্তু রেনুর টোকেন দিলেন না।

ক্যাশিয়ার তখন বই দেখে ৪৩ নম্বর টোকেন দেন। রেনু তার সিরিয়াল নম্বর আসার অপেক্ষায় থাকে। ৪২ টোকেন নম্বরের পরই ৪৪ নম্বর টোকেন ডাকলে রেনু ক্যাশিয়ারকে বলেন, আমার টোকেন নম্বর ৪৩ কিন্তু ডাকলেন না। তখন ক্যাশিয়ার রেনুকে জানান, আপনার বই স্বাক্ষর হয়ে এখনও আসেনি। কেন বই আসেনি জানতে চাইলে খাতা চেক করে বলেন, আপনার টাকা দেওয়া হয়েছে। রেনু বলেন, আমার টোকেন আমার হাতে এবং আমি যেখানে নিজে সশরীরে উপস্থিত, সেখানে আমার টাকা কে নিয়েছে? ক্যাশিয়ারের আপত্তিকর ভাষায় রেনু ও তার ছোট বোনসহ বোনের স্বামী ঘটনাস্থল ত্যাগ করেন।

এ ঘটনায় ২৪ সেপ্টেম্বর বিকেলে বরিশাল কোতয়ালি মডেল থানায় পুরো ঘটনা উল্লেখ করে রেনু বেগম একটি অভিযোগ দেন। পরে কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) জুবায়ের বিষয়টি তদন্তের দায়িত্ব পান।

পুলিশ কর্মকর্তা জুবায়ের বলেন, ডাকঘরের ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি। তাতে তার টাকা অন্যকে দেওয়ার সত্যতা মিলেছে। যত দ্রুত সম্ভব সম্প্রতি তদন্ত প্রতিবেদন জমা দেবো।

এ ব্যাপারে ডাকঘরের অভিযুক্ত ক্যাশিয়ার নুরুল কবিরের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে বরিশাল প্রধান ডাকঘরের সহকারী পোস্ট মাস্টার জেনারেল মো. আ. রশিদ সাংবাদিকদের বলেন, সহ-পরিদর্শক হাবিবুর রহমানকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পুলিশ তদন্ত রিপোর্টের জন্য অপেক্ষা করছে। ঘটনার সঙ্গে অপরাধের সংশ্লিষ্টতা পাওয়া গেলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

প্রধান সম্পাদক : শাহীন খান আজাদ

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »