অজ্ঞাত রোগীকে পরিবারের কাছে ফিরিয়ে দিলো ডিপেন্ডেবল ইয়ূথ সোসাইটি
প্রকাশ: ২৫ এপ্রিল, ২০২১, ৯:৩৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

অজ্ঞাত রোগীকে পরিবারের কাছে ফিরিয়ে দিলো ডিপেন্ডেবল ইয়ূথ সোসাইটি

রাব্বি আহমেদ,বরগুনা প্রতিনিধিঃ

অজ্ঞাত রোগীর নাম নজরুল ইসলাম, বাড়ী বরগুনা জেলার বুড়িরহাট ইউনিয়নে। গত ২২ এপ্রিল বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের কৃষ্ণকাঠী মাহের হাওলাদার বাজার সংলগ্ন খালে স্থানীয় মানুষ অজ্ঞান অবস্থায় এক লোক কে দেখতে পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসেন। রোগীর পরিচর্যা ও তার পরিবারের জন্য খোজ শুরু করে হাসপাতালে স্বেচ্ছাসেবা প্রদান কারী যুব সংগঠন ডিপেন্ডেবল ইয়ূথ সোসাইটি। সংগঠন এর সভাপতি শাহরিয়ার রিজভী তার ব্যক্তিগত ফেইজবুকে অজ্ঞাত রোগীর ছবি সহ রোগীর থেকে প্রাপ্ত প্রাথমিক কিছু তথ্য সোসাল মিডিয়ায় তুলে ধরেন। মুহুর্তেই সেই পোষ্ট জনে জনে সেয়ার হতে থাকে। এর মধ্যে রোগী তার নাম ও বরগুনা জেলার নাম বলেন তার সুত্র ধরে ডিপেন্ডেবল ইয়ূথ সোসাইটির সভাপতি, ধ্রুবতার ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন বরগুনা জেলা কমিটির সহায়তা চান। জেলা কমিটির সভাপতি রাসেল রানা ও সাধারন সম্পাদক রাব্বি আহমেদ স্থানীয় ইউনিয়ন পরিষদের নম্বর দিয়ে তাকে সহায়তা করেন। ইউনিয়ন পরিষদ মেম্বারের সাথে যোগাযোগ করলে সে তথ্য টি নিশ্চিত করেন। তার মাধ্যমে অজ্ঞাত রোগীর পরিবারের সাথে যোগাযোগ করে বাকেরগঞ্জ আসার জন্য বলেন। ২৪ এপ্রিল দুপুরে রোগীর স্বজনরা বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এসে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে রোগীকে নিয়ে যায়। রোগীকে তার স্বজনদের কাছে ফিরিয়ে দিতে পরে সংগঠনের সকলেই আনন্দ প্রকাশ করে । রোগীর স্বজনরা মহৎ কাজের জন্য স্বেচ্ছাসেবী সংগঠন কে অন্তরিক ধন্যবাদ জানায়।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »