অপহৃত মাদ্রাসা ছাত্রী উদ্ধার
প্রকাশ: ১ জুলাই, ২০২১, ৫:০১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

অপহৃত মাদ্রাসা ছাত্রী উদ্ধার

মহিউদ্দিন লিমন ,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার আমতলীতে অপহৃত ১০ শ্রেণীর এক মাদ্রাসা শিক্ষার্থীকে উদ্ধার করেছে আমতলী থানা পুলিশ। অপহরনকারী নাঈম মুছুল্লীকে গ্রেফতার করতে না পারলেও তার বাবা দেলোয়ার মুছুল্লী ও মা মুনসুরা বেগমকে পুলিশ গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে।

মামলা সূত্রে জানাগেছে, উপজেলার আঙ্গুলকাটা গ্রামের নিজাম ঘরামীর মাদ্রাসায় পড়–য়া ১০ শ্রেণীর শিক্ষার্থীকে গত ২৩ জুন চাওড়া চালিতাবুনিয়া গ্রামের দেলোয়ার মুছুল্লীর পুত্র বখাটে নাঈম মুছুল্লী তার দুই সহযোগীসহ অপরহন করে নিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় গতকাল (২৯ জুন) রাতে আমতলী থানার এসআই জ্ঞান কুমার অপহরনকারী নাঈম মুছুল্লীর বাড়ীতে অভিযান চালিয়ে অপহৃতা ছাত্রীকে উদ্ধার করে। এসময় ওই মামলার অপর আসামী অপহরনকারীর বাবা ও মাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

আজ বুধবার অপহৃতা মাদ্রাসা শিক্ষার্থীকে ২২ ধারায় জবাববন্দির জন্য আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরণ করেন। আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন অপহৃতার জবানবন্দি গ্রহন করে পুলিশকে ডাক্তারী পরীক্ষার জন্য আদেশ প্রদান করার পাশাপাশি গ্রেফতারকৃত অপহরনকারীর বাবা- মাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

অপহৃত ভিকটিমের পিতা মোঃ নিজাম ঘরামী বলেন, বখাটে নাঈম মুছুল্লী তার দুই সহযোগিকে নিয়ে আমার মাদ্রাসা পড়–য়া মেয়েকে জোরপূর্বক অপহরন করে নিয়ে যায়। আমি এ ঘটনায় জড়িতদের বিচার দাবী করছি।

আমতলী থানার পরিদর্শক (ওসি) মোঃ শাহআলম হাওলাদার মুঠোফোনে বলেন, অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করে তার জবানবন্দির জন্য আদালতে প্রেরণ করা হয়েছে। আদালতের বিচারক জবানবন্দি গ্রহন শেষে ভিকটিমের ডাক্তারী পরীক্ষার জন্য নির্দেশ দিয়েছেন। গ্রেফতারকৃত দুই আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »