বৃহস্পতিবার ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


অভয়নগরে আগ্নেয়াস্ত্র রামদাসহ দুই যুবক আটক
প্রকাশ: ১২ মার্চ, ২০২১, ৯:৫৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

অভয়নগরে আগ্নেয়াস্ত্র রামদাসহ দুই যুবক আটক

যশোর জেলা প্রতিনিধি : যশোরের অভয়নগর উপজেলার সিদ্দিরপাশা থেকে একটি আগ্নেয়াস্ত্র ও দুটি রামদাসহ দুই যুবককে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (১১ মার্চ) গভীর রাতে সিদ্দিরপাশা নাউলি আড়পাড়া থেকে তাদের আটক করা হয়। হত্যার হুমকি দেয়ার অভিযোগের সূত্র ধরে তাদের আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, উপজেলার নাউলী আড়পাড়া গ্রামের গফফার গাজীর ছেলে সুলতান গাজী (২৮) ও নাউলি উত্তরপাড়ার মোসলেম আকুঞ্জির ছেলে ফুরকান আকুঞ্জি। আটককৃতরা গত ৭ মার্চ রাতে অভয়নগরে ইউপি সদস্য নূর আলী শেখ হত্যায় জড়িতদের ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে।

যশোর ডিবি পুলিশের ওসি সোমেন দাস শুক্রবার (১২ মার্চ) দুপুরে জানান, গত ৭ মার্চ রাতে অভয়নগর উপজেলার শুভরাঢ়া ইউনিয়নের ইউপি সদস্য নূর আলী শেখ দুর্বৃত্তদের গুলিতে নিহত হন। ওই মামলার তদন্তকালে তারা জানতে পারেন নূর আলী শেখের সহচর ফারুক খানকেও নুর আলী শেখের মতো হত্যা করা হবে বলে হুমকি দেয়া হয়েছে।

যে মোবাইল নম্বর থেকে হুমকি দেয়া হয়েছে তার সূত্র ধরে বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার সিদ্দিরপাশা নাউলী আড়পাড়ায় অভিযান চালানো হয়। এ সময় সুলতান গাজী ও ফুরকান আকুঞ্জি নামে দুইজনকে আটক ও তাদের মোবাইল জব্দ করা হয়। তারা হুমকি দেয়ার কথা স্বীকার করেছে।

এরপর তাদের স্বীকারোক্তি মতে একটি দেশীয় শাটারগান ও দুটি রামদা উদ্ধার করা হয়েছে।

ওসি সোমেন দাস আরও জানান, আটককৃতরা জিজ্ঞাসাবাদে ইউপি সদস্য নূর আলী শেখ হত্যায় জড়িতদের ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তাদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »