● ●


অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি এবার সোবহানার
প্রকাশ: ১১ অক্টোবর, ২০২৬, ১:৫৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি এবার সোবহানার

অ্যানাবেল সাদারল্যান্ডের বলটা কোনোরকমে ঠেকিয়ে দিলেন সোবহানা মোস্তারি। সঙ্গে সঙ্গেই দৌড় শুরু করে দিয়েছেন নন–স্ট্রাইক প্রান্তে থাকা নিগার সুলতানা, তাঁর সঙ্গে দৌড় সোবহানা মোস্তারিরও। পপিং ক্রিজ ছুঁয়েও দৌড়ে গেলেন আরও অনেকটা। সেঞ্চুরি বলে কথা!

তাও তো আর যেই-সেই প্রতিপক্ষ নয়, মেয়েদের ক্রিকেটে রীতিমতো প্রতাপশালী দল অস্ট্রেলিয়ার বিপক্ষে। ব্যাট উঁচিয়ে, অন্য প্রান্তে থাকা নিগারকে জড়িয়ে ধরে তাঁর উদ্‌যাপন তো দেখা গেলই; ড্রেসিংরুমে বসে সতীর্থদেরও উচ্ছ্বাস দেখা গেল স্পষ্ট।

ব্রিসবেনে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে সেঞ্চুরি পেয়েছেন সোবহানা। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি পেলেন তিনি। বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে এটি দ্বিতীয়।

এর আগে আগস্টে ডারউইন টেস্টে সেঞ্চুরি করেছিলেন ছেলেদের দলের তানজিদ হাসান।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরে-বাইরে মিলিয়ে আগে যে ছয়টি ওয়ানডে খেলেছে বাংলাদেশের মেয়েরা, কোনোটিতেই দুই শ ছোঁয়া যায়নি। আজ পুরো ৫০ ওভার ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ২২০ রান করেছে বাংলাদেশ।

এই সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ করেছিল ১৫৩ রান। অস্ট্রেলিয়ার পেস আর বাউন্সি উইকেটে তা খুব খারাপ কিছুও ছিল না। আজও বাংলাদেশের ব্যাটিংয়ে শুরুটা হয়েছিল খুব বাজে। ইনিংসের ৭.২ ওভারে ৮ রানে তাদের ৩ উইকেট ছিল না।

সেখান থেকে দলের হাল ধরেন সোবহানা মোস্তারি ও নিগার সুলতানা। দুজনের জুটিতে ধীরে ধীরে এগোতে থাকে বাংলাদেশ। ৬৬ বলে নিজের হাফ সেঞ্চুরি পান সোবহানা। তাঁকে দারুণ সঙ্গ দিতে থাকেন অধিনায়ক নিগারও (১১৪ বলে ৭৪ রানে অপরাজিত)।

তাদের জু্টিতেই দল পায় তিন অঙ্কের দেখা। পরে ১২৪ বলে নিজের সেঞ্চুরিও পেয়ে যান সোবহানা। অস্ট্রেলিয়ার মাটিতে তাদের বিপক্ষে সেঞ্চুরি করা অষ্টম ব্যাটার তিনি। বাংলাদেশেরও তৃতীয় ব্যাটার হিসেবে ওয়ানডেতে সেঞ্চুরি পেলেন, তার আগে ফারজানা হক দুবার আর নিগার সুলতানা একটি সেঞ্চুরি পেয়েছেন।

১৩৪ বলে ১৮ চারের ইনিংসে ১১৮ রানে ম্যাগান স্কটের বলে বোল্ড হয়ে আউট হয়েছেন সোবহানা। নিগারের সঙ্গে তাঁর ২৪৩ বলের জুটিতে এসেছে ১৯৫ রান।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »