● ●


রোনালদোকে নভেম্বরেই দলে ফেরাতে চান পর্তুগাল ফুটবল ফেডারেশন সভাপতি
প্রকাশ: ১১ অক্টোবর, ২০২৬, ২:৪০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

রোনালদোকে নভেম্বরেই দলে ফেরাতে চান পর্তুগাল ফুটবল ফেডারেশন সভাপতি

এ যেন নিষেধাজ্ঞা শুরু হতে না হতেই শেষের বার্তা!

ডেনমার্কের বিপক্ষে ম্যাচের ২৪ ঘণ্টা আগে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যাওয়ার ঘটনায় ক্রিস্টিয়ানো রোনালদোকে সাময়িকভাবে নিষিদ্ধ করার কথা জানিয়েছিল পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ)। তবে নিষেধাজ্ঞা কত দিনের বা কত ম্যাচের, তা জানানো হয়নি। সংশ্লিষ্ট কমিটি এ নিয়ে কাজ করছে।

তবে নিষেধাজ্ঞার খবরের কয়েক ঘণ্টার মধ্যেই পাওয়া গেল ভিন্ন বার্তা। রোনালদোকে নভেম্বরেই জাতীয় দলে পেতে চান বলে জানিয়েছেন এফপিএফ সভাপতি পেদ্রো প্রোয়েন্সা। তাঁর মতে, পর্তুগিজ ফেডারেশনের সবাই চান, দ্রুতই যেন দলের সঙ্গে যোগ দেন অধিনায়ক।

শনিবার এএফ পোর্তোর নতুন মাঠ উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রোয়েন্সা বলেন, ‘আমরা সবাই অধিনায়ককে ফিরে পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। নিয়ম অনুযায়ী শৃঙ্খলাসংক্রান্ত প্রক্রিয়া চলবে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো স্বাধীনভাবে পরিস্থিতি মূল্যায়ন করবে।’

পর্তুগিজ সংবাদমাধ্যম দিয়ারিও দে নোতিসিয়াসের প্রতিবেদনে প্রোয়েন্সাকে উদ্ধৃত করে বলা হয়, ‘এই মুহূর্তে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, দ্রুত অধিনায়ককে দলে ফিরে পেতে চাওয়া—জাতীয় দলের কোচও যা জানিয়েছেন। আমরা সবাই, কোনো ব্যতিক্রম ছাড়াই, নভেম্বরে আবার একসঙ্গে হতে চাই।’

বিশ্বকাপের পর প্রথম ফিফা উইন্ডো ছিল সেপ্টেম্বর–অক্টোবরে। দুই সপ্তাহের এই বিরতিতে পর্তুগাল দল উয়েফা নেশনস লিগের চারটি ম্যাচ খেলে। দ্বিতীয় ম্যাচে নরওয়ের বিপক্ষে বেঞ্চে বসে থাকার পর ডেনমার্কের বিপক্ষে তৃতীয় ম্যাচের আগে দল ছেড়ে চলে যান রোনালদো।

পরে জানান, কোচ জর্জ জেসুস তাঁকে দেওয়া দুটি প্রতিশ্রুতি ভঙ্গ করেছিলেন। অবশ্য পর্তুগালের ক্যাম্প ছেড়ে যাওয়ার ঘটনায় নিজের শাস্তিও প্রাপ্য বলে মেনে নিয়েছেন তিনি।

জাতীয় দলগুলো আন্তর্জাতিক ম্যাচ খেলে থাকে ফিফা উইন্ডোতে। চলতি বছর নভেম্বরে দুই ম্যাচের এবং ডিসেম্বরে দুই ম্যাচের উইন্ডো আছে। রোনালদো যদি নভেম্বরেই ফেরেন, কার্যত কোনো ম্যাচ–নিষেধাজ্ঞা কাটাতে হবে না। তবে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে এফপিএফের ডিসিপ্লিনারি কাউন্সিল।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »